Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের ফর্মে থাকা ওপেনার প্রতীকা রাওয়াল। পরিবর্ত হিসেবে শেফালির নাম ঘোষণা ভারতের (Team India)।
দলে প্রতীকার পরিবর্তে শেফালি (Team India)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচ জিতে শেষ ছারে জায়গা করে নিয়েছে ভারতীয় মেয়েদের দল। ৩০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সেমিফাইনালে নামবে ভারত, বিপক্ষ অস্ট্রেলিয়া। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় দলে বড় ধাক্কা। চোটের জন্য ছিটকে যেতে হলো ভারতের ফর্মে থাকা ডানহাতি ওপেনার প্রতীকা রাওয়ালকে। তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। দলের ভাল শুরুর অন্যতম কান্ডারী ছিলেন তিনি। তার ছিটকে যাওয়া দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তার জায়গায় বিকল্প কে হবেন সেই নিয়েও চর্চা চলছিল। এবার প্রকাশ্যে এল সেই আপডেট। তার জায়গায় দলে এলেন অভিজ্ঞ ব্যাটার শেফালি বর্মা। সোমবার সন্ধ্যেয় আইসিসি-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে (Team India)।
ICC-র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময়ে পায়ে চোট পান প্রতীকা রাওয়াল। চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তার পরিবর্তে ভারতীয় দলে এসেছেন শেফালি বর্মা। ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নামার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তীকার অনুপস্থিতিতে ওপেন করেছিলেন আমনজ্যোৎ কৌর। নতুন দায়িত্বে সফলও হয়েছিলেন তিনি। স্মৃতি মান্ধানার সঙ্গে জুটি বেঁধে দুজনে করেন ৫২ বলে ৫৭ রান। নতুন বলে যে ভাল ইনিংস খেলে ভারতকে ভাল স্টার্ট দিতে তিনি সক্ষম সেটাই প্রমাণ করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Zubeen Garg: ফিরছেন জুবিন! আসাম ও বাংলার মধ্যে বাঁধবেন সুরের সেতু
প্রথমে বিশ্বকাপের স্কোয়াডে শেফালি বর্মা জায়গা না পেলেও এবার ডাক পড়লো এই অভিজ্ঞ ব্যাটারের। প্রতীকার অনুপস্থিতিতে অভিজ্ঞ ক্রিকেটার শেফালির উপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে প্রতীকা রাওয়ালের অভাব ঢাকা কি সম্ভব হবে? এই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে সবার মনে। কারণ তিনি চলতি বিশ্বকাপে ছিলেন অন্যতম সেরা ছন্দে। ৬ ইনিংসে করেন ৩০৮ রান, গড় ৫১.৩৩। স্মৃতি মন্ধানার পর তিনিই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (Team India)।


