Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডেনমার্ক সরকার গত শুক্রবার ১৫ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের রাজনৈতিক চুক্তি ঘোষণা করে (Social Media is Prohibited)। এটি মূলত তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় নেওয়া একটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সংসদে তাঁর ভাষণে এই প্রস্তাব সমর্থন করেন, এবং বেশিরভাগ সাংসদ সিদ্ধান্তটির পক্ষে মত দেন।

ডিজিটাল মন্ত্রকের ব্যাখ্যা (Social Media is Prohibited)
ডেনমার্কের ডিজিটাল মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, শিশুদের সুরক্ষিত রাখতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বয়সসীমা নির্ধারণ করা জরুরি। মন্ত্রকের ভাষায় “ডিজিটাল বিশ্বে শিশুদের নিরাপত্তার জন্য সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা প্রবর্তন একটি যুগান্তকারী পদক্ষেপ।” তারা আরও জানায়, ১৫ বছরের কম বয়সী শিশুদের এমন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, যা ক্ষতিকর কনটেন্ট বা অ্যালগরিদমিক বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ব্যতিক্রমের সুযোগ (Social Media is Prohibited)
যদিও সাধারণ নিয়ম অনুযায়ী ১৫ বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, কিছু ক্ষেত্রে অভিভাবকরা বিশেষ অনুমতি পেতে পারেন। যদি অভিভাবকরা মনে করেন যে ১৩ বছর বয়স থেকেই তাঁদের সন্তান সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে সক্ষম, একটি নির্দিষ্ট মূল্যায়ন প্রক্রিয়া শেষে ব্যতিক্রম দেওয়া হবে।

কীভাবে নিষেধাজ্ঞা কার্যকর হবে (Social Media is Prohibited)
ডেনমার্ক সরকার এখনো নিশ্চিত করে জানায়নি:, কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা থাকবে, কীভাবে বয়স যাচাই করা হবে, কীভাবে নিয়ম লঙ্ঘন রোধ করা হবে, তবে সরকার জানিয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে এই কাঠামো স্পষ্ট করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম (Social Media is Prohibited)
চুক্তির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সাথে রয়েছে:, বিকল্প, নিরাপদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উন্নয়নে তহবিল বরাদ্দ, অবৈধ বিপণন ও ইনফ্লুয়েন্সারদের অনিয়ন্ত্রিত কার্যক্রমের ওপর অতিরিক্ত নজরদারি
ডিজিটালাইজেশন মন্ত্রীর মন্তব্য (Social Media is Prohibited)
ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টেজ বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুদের ঘুম ব্যাহত হচ্ছে, তারা মনোযোগের ঘাটতি ও চাপের মধ্যে পড়ছে, ডিজিটাল সম্পর্ক ও অনলাইন যোগাযোগে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে, তিনি আরও বলেন, “বড় প্রযুক্তি কোম্পানিগুলো শিশুদের জগতে দীর্ঘদিন ধরে অবাধে প্রভাব বিস্তার করে আসছে এর অবসান ঘটাতে হবে।”

আরও পড়ুন: Tom Cruise: টম ক্রুজ পেলেন সাম্মানিক অস্কার, হলিউডে উচ্ছ্বাস!
পথ অনুসরণ করছে ডেনমার্ক
অস্ট্রেলিয়া ২০২4 সালের ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে। সেখানে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৬ বছর। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী: ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খুলতে দিলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা, ১০ ডিসেম্বরের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবসহ নানা প্ল্যাটফর্মকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও অস্ট্রেলিয়ার পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন।



