Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউড অঞ্চলের সোফি স্টেডিয়াম তৈরির খরচ ৫৭ হাজার কোটি টাকা (SoFi Stadium)।
বিশ্বের নজর এখন সোফি স্টেডিয়ামের দিকে (SoFi Stadium)
কাউকে যদি বলা হয় ৫৭ হাজার কোটি টাকার কথা তবে তাঁর সেই মূল্য কাউন্ট করতেই লেগে যাবে বেশ অনেকক্ষণ। আবার যদি ভাবা হয় একটা দেশের কাছে এই পরিমাণ অর্থ রয়েছে খরচের জন্য, তাহলে সেই অর্থ দিয়ে কী কী করা যেতে পারে। সেখানে সরকারি এমন অনেক যোজনা আছে যার বরাদ্দ অর্থ এর থেকে কম। কিন্তু এই অর্থ শুধু খরচ হয়েছে একটা স্টেডিয়াম তৈরিতে (SoFi Stadium)।
হ্যাঁ! আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য একটি স্টেডিয়াম তৈরির খরচ ৫৭ হাজার কোটি টাকা। অস্বাস্য শুনতে মনে হলেও সত্যি। যেখানে তৃতীয় বিশ্বের বহু দেশে স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ এর অর্ধেক বা এর থেকে কম হয় সেখানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউড অঞ্চলের সোফি স্টেডিয়ামের খরচ ৫৭ হাজার কোটি। বিশ্বকাপের ম্যাচের পাশাপাশি এখন সবার নজর এই স্টেডিয়ামের দিকে। বিশ্বের সবথেকে দামি স্টেডিয়াম এটি। এই স্টেডিয়ামে আমেরিকান ফুটবল হয়। এখানে বিশ্বকাপের আটটি ম্যাচ খেলা হবে। এই মাঠের আসন সংখ্যা ৭০ হাজার ২৪০।

আরও পড়ুন: New Immigration Rule: ভারতে বিদেশিদের জন্য নতুন অভিবাসন বিধি, কতটা কড়া হল আইন?
২০২০ সালের উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি তৈরিতে খরচ হয়েছিল সাড়ে পাঁচ বিলিয়ন থেকে প্রায় ছয় বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫২৩৬৫ থেকে ৫৭১২৬ কোটি টাকা। এখানে সবার আগে নজর কাড়বে ইনফিনিটি স্ক্রিন। মাঠের উপরে স্টেডিয়ামের ছাদের কাছে রয়েছে রিংয়ের আকারে বিশাল স্ক্রিন। এই স্ক্রিনে রয়েছে আট কোটি পিক্সেল।
এছাড়াও ইন্ডোর-আউটডোর হাইব্রিড এই স্টেডিয়ামে রয়েছে প্রায় স্বচ্ছ ছাদ। যার সাইদের দিক থাকবে খোলা। এর কারণে যাতে বৃষ্টি মাঠের উপরে না পড়ে। আবার বাইরে থেকেও হাওয়া আসতে পারে বলে এই ব্যবস্থা (SoFi Stadium)।


