Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় শুক্রবার হঠাৎই ভাইরাল দুই জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীর কথোপকথনের একটি স্ক্রিনশট (Sohini Sarkar)। কথাবার্তার ঢঙ দেখে মুহূর্তে নড়েচড়ে বসেন অনুরাগীরা। সত্যিই কি সোহিনীর ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা? কাকে উদ্দেশ্য করে এমন অভিযোগ তুললেন তিনি? না কি দু’জন অভিনেত্রীর বন্ধুত্বে ফাটল ধরল? প্রশ্নে সরগরম বিনোদন দুনিয়া।
ভাইরাল চ্যাটে কী লিখেছিলেন সোহিনী ও ঋতাভরী? (Sohini Sarkar)
ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, সোহিনী লিখছেন, “ফ্রি আছিস রে? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরকম করল। সবার সামনে। আমি আর মেনে নিতে পারছি না।” জবাবে ঋতাভরী লেখেন, “আসো। চলে আসো। শান্ত হও। চিন্তা করো না। আমার এদিকেও একই অবস্থা। তুমি আসো, কিছু একটা সলিউশন বের করে নেব আমরা।” এই কথোপকথন দেখে নেটিজেনদের সন্দেহ ঘনীভূত হয় কার প্রতি এত অভিযোগ? দাম্পত্যে কি সত্যিই বিপদ? নাকি কোনও সহকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ?

সবটাই ছিল একটি ‘পাবলিসিটি স্টান্ট’! (Sohini Sarkar)
সন্দেহ, জল্পনার শেষমেশ পর্দা ফাঁস হল। ঋতাভরী নিজেই স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন “হুশশশ…” অর্থাৎ সবটাই ছিল আসন্ন সিরিজ ‘কার্মা কোর্মা’-এর প্রচারের অংশ। দু’জন অভিনেত্রীই সিরিজটি মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে এই অভিনব কৌশল নিয়েছিলেন।
মুক্তি পেল ‘কার্মা কোর্মা’-র পোস্টার (Sohini Sarkar)
স্ক্রিনশট ভাইরালের কিছু পরেই প্রকাশ্যে আসে সিরিজটির প্রথম পোস্টার। পোস্টারে দেখা যায়, সোহিনী ব্যাগ আঁকড়ে ভয়ে ভয়ে তাকিয়ে আছেন, ঋতাভরী শাড়ির উপর জ্যাকেট পরিহিতা অবস্থায় ছাতা হাতে দাঁড়িয়ে, পোস্টারের ট্যাগলাইন, “রান্নায় এবার শুধু স্বাদ নয়, কর্মফলও।” হইচই-তে মুক্তি পেতে চলেছে এই নতুন সিরিজ।

কী নিয়ে তৈরি হচ্ছে ‘কার্মা কোর্মা’? (Sohini Sarkar)
এটি একটি মার্ডার মিস্ট্রি। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আছেন, ঋত্বিক চক্রবর্তী (পুলিশ অফিসার ভূপেন ভাদুড়ি) ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার গল্পে দেখা যাবে, এক খুনের তদন্ত করতে গিয়ে ভূপেন ভাদুড়ির সঙ্গে আলাপ হয় দুই নায়িকার। এরপর থেকেই শুরু হয় রহস্য, সংঘাত ও অদ্ভুত সব ঘটনার ঘনঘটা। তবে সিরিজের মুক্তির নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: Shahid Kapoor: দিল্লি বিস্ফোরণের জের, স্থগিত ‘ককটেইল ২’-এর শুটিং!
এদিকে সদ্য মুক্তি পেয়েছে প্রতীম ডি গুপ্তর ছবি ‘রান্নাবাটি’
‘কার্মা কোর্মা’-র মতোই পরিচালক প্রতীম ডি গুপ্ত-এর আরেক প্রকল্প ‘রান্নাবাটি’ সম্প্রতি হলমুখী হয়েছে। এই ছবিতে রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, ইদা দাশগুপ্ত ইত্যাদি। দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। গত বছর প্রতীমের ছবি ‘চালচিত্র’-ও ভালো সাড়া পেয়েছিল। এর আগে তিনি টুথপরী, সাহেব বিবি গোলাম, মাছের ঝোল-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।



