Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিন্হা এবং অভিনেতা (Sonakshi Sinha) জাহির ইকবাল-এর বিয়ের পর থেকেই তাঁদের ঘিরে চলছে নানান জল্পনা। বিশেষ করে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এখন তুঙ্গে। কখনও পোশাকের ধরন, কখনও প্রকাশ্যে আচরণ সব কিছুই যেন ইঙ্গিত দিচ্ছে নতুন এক অধ্যায়ের দিকে।
দাবাং ট্যুর থেকে বাদ (Sonakshi Sinha)
সম্প্রতি ‘দাবাং ট্যুর’ থেকে বাদ পড়েছেন সোনাক্ষী। তাঁর জায়গায় নাকি যাচ্ছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। সলমন খানের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকা সত্ত্বেও কেন হঠাৎ এই বদল এই প্রশ্ন ঘুরছে বলিউডমহলে। অনেকে বলছেন, “অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি এই সিদ্ধান্ত।” যদিও প্রযোজক বা সলমন কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
পোশাক আর ভঙ্গিমায় লুকিয়ে ইঙ্গিত (Sonakshi Sinha)
বিয়ের পর থেকেই সোনাক্ষীর পোশাকে এসেছে কিছু স্পষ্ট পরিবর্তন। ঢিলেঢালা পোশাক, ওভারসাইজ কুর্তা, এবং ঢেকে রাখা স্টাইল সবই নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি একটি পডকাস্ট-এ দেখা যায়, সোনাক্ষী বারবার বালিশে হেলান দিয়ে বসছেন। তাঁর সেই ভঙ্গিমা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা তবে কি গোপনীয়তা রক্ষার জন্যই এমন পোশাক ও ভঙ্গি?
পাপারাৎজ়িদের ক্যামেরায় নতুন বিতর্ক (Sonakshi Sinha)
কিছুদিন আগে এক অনুষ্ঠানে সোনাক্ষী ও জাহিরকে দেখা যায় একসঙ্গে। ঠিক তখনই জাহিরকে দেখা যায় সোনাক্ষীর পেটে হাত রাখতে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই দৃশ্যেই জল্পনার আগুন আরও বেড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রশ্ন “তবে কি সত্যিই সোনাক্ষী মা হতে চলেছেন?”
আগেও ছড়িয়েছে গর্ভবতী হওয়ার গুজব (Sonakshi Sinha)
সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব অবশ্য নতুন নয়। এর আগে বহুবার এমন কথা ছড়িয়েছে। একবার মজা করে সোনাক্ষী নিজেই বলেছিলেন, “আমার মনে হয় আমি মানুষ হিসেবে সবচেয়ে দীর্ঘদিনের গর্ভবতী। ১৬ মাস ধরে আমি গর্ভবতী বলে রটেছে। এটাকে বিশ্বরেকর্ড বলা যেতে পারে।” তাঁর এই মন্তব্যে হাসির রোল উঠেছিল, কিন্তু গুঞ্জন থামেনি।
আরও পড়ুন: Hrithik Roshan: হৃতিক রোশনের হঠাৎ ফোনে কৃতির রাত জেগে থাকা?
দম্পতির নিরবতা, অনুরাগীদের কৌতূহল
২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আগ্রহ ছিল ভক্তদের মধ্যে। এখন আবার নতুন করে সুখবরের অপেক্ষায় অনুরাগীরা। যদিও সোনাক্ষী ও জাহির দু’জনেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবুও তাঁদের একসঙ্গে দেখা, আচরণ এবং পোশাক সব মিলিয়ে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, “সোনাক্ষী কি সত্যিই মা হতে চলেছেন?”



