Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের পরিচিত মুখ সৌমি পাল (Soumi Paul) আবারও খবরের শিরোনামে। তবে এবার অভিনয়ের জন্য নয়, ব্যক্তিগত জীবনের কারণে। দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। শোনা গিয়েছে, সৌমি পাল (Soumi Paul) ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান । পাঁচ বছর প্রেমের পর ২০২১ সালে আইনি বিয়ে করেন দু’জনে। স্বামী পেশায় সরকারি চাকুরে। বিয়ের পর সবাই ভেবেছিলেন, তাঁদের জীবন সুখের হবে। কিন্তু বাস্তবে তার উল্টো ছবিই দেখা গেল।
সম্পর্কের টানাপোড়েন (Soumi Paul)
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সৌমি। সেখানে তাঁকে ভেঙে পড়া কণ্ঠে বলতে শোনা গিয়েছে, “আমি বুঝতে পারছি না, উনি এমন ব্যবহার করলেন কেন! কিছু না বলেই বাড়িতে ঢুকতে দিল না আমাকে।” অভিনেত্রীর কথায়, বিয়ের পর থেকে সম্পর্কের টানাপোড়েন ধীরে ধীরে বাড়ছিল (Soumi Paul)।
কী অভিযোগ উঠছে?
সৌমি অভিযোগ করেন, “গ্রামের বাড়ি থেকে গাড়ি সব কিছুই আমার টাকায় হয়েছে। অথচ উনি বন্ধুদের কাছে বলছেন, গাড়ি তাঁর টাকায় কেনা। আমার কাছে সব কাগজপত্র আছে।”
উঠছে নানা প্রশ্ন
অভিনেত্রীর কথায়, তিনি কখনও স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি প্রশ্ন তুলেছেন “ তিনি কি চরিত্রহীন,তিনি কি ওনাকে মানসিক, শারীরিক বা আর্থিক ভাবে নির্যাতন করেছেন, কিছুই তো করেননি,” এমনই নানা প্রশ্নের জবাব খুঁজছেন সৌমি। তাঁর মতে, বিনা কারণে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে (Soumi Paul)।
একের পর এক আঘাত
পারিবারিক দিক থেকেও একের পর এক আঘাত পেয়েছেন সৌমি। ২০১২ সালে মারা যান তাঁর মা। বাবার সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালে বাবাকেও হারান। এখন দিদিই তাঁর একমাত্র আশ্রয় ও মানসিক ভরসা।
নতুন করে কাজ শুরু
বিয়ের পর থেকে কাজের জগৎ থেকেও কিছুটা দূরে সরে গিয়েছিলেন সৌমি পাল (Soumi Paul)। তবে এখন ধীরে ধীরে আবার কাজ শুরু করেছেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে।

আরও পড়ুন: Novel Prize 2025 : ধাতব-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য নোবেল জয় কিতাগাওয়া, রবসন এবং ওমর এম ইয়াঘির
বিচ্ছেদের মুখে সম্পর্ক (Soumi Paul)
অভিনেত্রী হিসেবে সৌমি পরিচিত ‘কাঞ্চি’, ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একাধিক ধারাবাহিকের মাধ্যমে। কিন্তু গত দু’বছর তাঁকে টেলিভিশনে খুব একটা দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে, সৌমি ও তাঁর স্বামীর মধ্যে শীঘ্রই আইনি বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হতে পারে ।
সৌমির প্রকাশিত সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দীর্ঘ সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন, প্রিয়জন হারানোর কষ্ট ,সব মিলিয়ে এক কঠিন লড়াইয়ের মুখে সৌমি পাল (Soumi Paul)।


