Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৫ তারিখ ভারত-পাকিস্তান মহারণ। তার আগে সৌরভের কথায় উঠে এল পাকিস্তানের খারাপ ট্র্যাক রেকর্ডের কথা (Sourav Ganguly)।
ভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভের মন্তব্য (Sourav Ganguly)
নানান বায়না, টালবাহানার পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে। আইসিসি-র বৈঠক, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আবেদনের পর রাজি হয়েছে পাকিস্তান। তবে নাক কেটেছে পাকিস্তানের। বাংলাদেশের পাশে থেকে বিদ্রোহ ঘোষণার পর, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার পর আবার সেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। এই নিয়ে নেটিজেনরা কটাক্ষ করেছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে খোঁচা সৌরভের (Sourav Ganguly)।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি কলকাতায় একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। খুব স্বাভাবিক ভাবেই তাকে ১৫ তারিখের ম্যাচের বিষয়ে প্রশ্ন করা হয়। এই ম্যাচের দিকে ব্রডকাস্ট থেকে স্পনসর সবাই তাকিয়ে ছিল। এই ম্যাচ না হলে সবার ব্যাপক আর্থিক ক্ষতি হতো সবার। ১৫ ফেব্রুয়ারি এই মহারণ নিয়ে সৌরভ বলেন, ‘বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। টিভির জন্যও বড়। তবে আমি বলব, ভারতকে হারানো সহজ হবে না, ভারত বড় দল। টুর্নামেন্টে ভারত দারুণ শুরু করেছে।’

আইসিসি ও তিন দেশের ক্রিকেট বোর্ডের বিবাদের বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি সৌরভ। বলেন, সরকারি স্তরে কী হচ্ছে আমি জানি না। স্পোর্টস আর পলিটিক্স আলাদা হওয়া দরকার সব সময়। ভারত-পাকিস্তানের মধ্যে অতীতের লড়াইগুলি মোটেও ভাল ছিল না। কার্যত সব ম্যাচই ছিল একপেশে। যে ম্যাচে ভারতের দাপট ছিল গোটা ম্যাচ জুড়ে। সৌরভ বলেন, ‘এবার লড়াই হাড্ডাহাড্ডি হবে। আশা করি পাকিস্তান ভালো খেলুক, কারণ ভারতকে হারাতে গেলে ওদের দারুণ খেলতে হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান হেড টু হেড বিচারে অনেক এগিয়ে। ৭-১ ফলাফল। এবার ভারত জিতলে সেটা হবে ৮-১। ব্যবধান বাড়ানোর জন্য সৌরভের পরামর্শ, ‘আরও বেশি ছয় মারো।’

আরও পড়ুন: Bangladesh Vote: সাধারণ নির্বাচনের মুখে বাংলাদেশ: রাজনৈতিক সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
এই বার বিশ্বকাপে ছোট দলগুলি ভাল শুরু করেছে। বড় দলগুলির সঙ্গে লড়াই করেছে ২২ গজে। সৌরভ তাদের এই স্পিরিট এবং পারফর্ম নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছে। তিনি বলেন, নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড শুরু ভাল করেছে। সৌরভ বলেন, ‘অ্যাসোসিয়েট দেশগুলোকে আরও বেশি করে সুযোগ দিলে তারা এর থেকেও ভালো কিছু করতে পারবে (Sourav Ganguly)।’
অন্যদিকে ভারতের বিরুদ্ধে নামার আগেই আবারও সমালোচনার মুখে বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি একহাত নিলেন বাবরকে। ইউ টিউব চ্যানেলে আলোচনায় বসিত আলি বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের পরের ম্যাচে বাবর খেলবে না। কোচ মাইক হেসনের চেহারায় আমি রাগ দেখেছি। আমার মনে হয় না আবার বাবরকে চার নম্বরে নামানো হবে।’
তিনি আরও বলেন, ‘যদি টেস্ট এবং একদিনের ক্রিকেটে বাবর আজমকে সুপারস্টার বলা হয়, তবুও মানা যায়। কিন্তু টি-২০ তে? কোথাকার সুপারস্টার? নিয়মিত ব্যাটিং পজিশন থেকে নীচে নেমে চার নম্বরে ব্যাট করতে নামছে। ম্যানেজমেন্টকে বলতে পারছে না ও চার নম্বর ব্যাটার নয়। বাবর কি নিজে এটা জানে না?’
বসিত বলেন, ‘যেকোনো ক্লাব ক্রিকেটার বলে দিতে পারবে টি-টোয়েন্টিতে সাদাব খান, উসমান খান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ বাবরের থেকে ভাল ক্রিকেটার। শাহীবজাদা ফারহান এবং সাইম আইয়ুবও বাবরের থেকে ভাল প্লেয়ার। এমনকী সলমন আঘা দেখিয়ে দিয়েছে তিন নম্বরে ও বাবরের থেকে ভাল ক্রিকেটার। বিগ ব্যাশে বাবর আজমের সঙ্গে স্টিভ স্মিথ যা করল, শিক্ষা নেয়নি তার থেকেও। বাবর যাতে স্ট্রাইকে না আসে, এক রান নেননি স্মিথ। বাবরের খেলা টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত নয় (Sourav Ganguly)।’


