Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃতীয় টেস্টেও ভারতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্স। তারপরেই কড়া মন্তব্য দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri)।
গুয়াহাটিতেও লজ্জার মুখে টিম ইন্ডিয়া (Ravi Shastri)
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইডেনে লজ্জার হারের পর গুয়াহাটিতেও লজ্জার মুখে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ঋষভ পন্থরা পিছিয়ে ৩১৪ রানে। ভারতীয় দলের হার হয়ত শুধু সময়ের অপেক্ষা। শেষবার ১৯৯৯-২০০০ সালে দুই ম্যাচের সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে সুজো ছিল ফলো অন করানোর। কিছু ঝুঁকি নিতে চাননি প্রোটিয়া অধিনায়ক। বরং রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা ব্যাট করতে নেমেছে। তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৬ রান দক্ষিণ আফ্রিকার। যতই ঘরের মাঠ হোক না কেন, এই জায়গা থেকে জয়ে ফেরা এককথায় প্রায় অসম্ভব (Ravi Shastri)।

আর তাতেই ক্ষোভে ফেটে পড়ছেন সমর্থক থেকে শুরু করে প্রাক্তন তারকারা। দেশের প্রাক্তন ক্রিকেটার ও দলের কোচ রবি শাস্ত্রী দায়ী করলেন ভারতীয় ব্যাটসম্যানদের। ভারতীয় ব্যাটারদের ‘অতি সাধারণ’ বলে উল্লেখ করেন তিনি। সবাই যখন গুয়াহাটির পিচকে আসামীর কাঠগড়ায় তুলছেন, তখন শাস্ত্রী কিন্তু গুয়াহাটির বাইশ গজকে ভিলেন সাজাতে রাজি নন। শাস্ত্রী বলছেন, ‘এখনও উইকেট ভালই রয়েছে। এই পিচ ৭ উইকেটে ১৪২-এর মতো নয়। অতি সাধারণ ব্যাটিং। ভারতের খুশি হওয়ার কথা নয়। তোমাদের হাত তুলে বলা উচিত, অত্যন্ত সাধারণ পারফরম্যান্স।’

আজও সমর্থকদের মনে আছে ২০০১ সাল। বিপক্ষ অস্ট্রেলিয়া। ফলো অনের মুখে পড়লেও সেই জায়গা থেকে টেস্ট জেতে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা কামব্যাক বলে গণ্য করা হয় এই ম্যাচটাকে। যার নেপথ্য নায়ক ভারতের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। কিন্তু বর্তমান দলে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ নেই আর না আছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহানে, পূজারা। সুতরাং এই জায়গা থেকে ম্যাচ জেতার আশা প্রায় ছেড়েই দিয়েছেন ভারতীয় দলের সমর্থকরা।
প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র ২০১ রান শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথম দিনের শেষে বিনা উইকেট হারিয়ে ৯ রান ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু তৃতীয় দিন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। প্রথম সেশনে চার উইকেট হারায় টিম ইন্ডিয়া। বাকি দুই সেশন মিলিয়ে ৬ উইকেট। একমাত্র সফল যশস্বী জয়েসওয়াল। ৫৮ রান করে আউট হন (Ravi Shastri)।


