Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের সেমিফাইনালে যাওয়ার নেপথ্যে রয়েছে সঞ্জুর ৯৭ রানের অপরাজিত ইনিংস (Sourav Ganguly)।
সঞ্জুর হয়ে জোড়ালো দাবি সৌরভের (Sourav Ganguly)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ ইডেনে পড়েনি। সুপার এইটের ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছিল ইডেন। ক্রিকেটের নন্দন কাননে আরেকবার প্রমাণিত হলো খেলা পাগল বাঙালির আবেগ। দর্শকদের হতাশ করেননি সঞ্জু। টানা বড় রান না পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সঞ্জু। ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তাঁর এই লড়াই সামনে থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার এক অনুষ্ঠানে সঞ্জুকে প্রশংসায় ভরালেন সৌরভ। পাশাপাশি তিনি সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতকে পরামর্শও দিলেন (Sourav Ganguly)।
ম্যাচে সঞ্জুর পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেন, ‘অসাধারণ। সঞ্জু খুব ভালো খেলোয়াড়। সাদা বলের ক্রিকেটে ওকে ধারাবাহিকভাবে খেলানো উচিত। কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকা সহজ নয়। এই ধরনের পরিস্থিতিতে ও যে ইনিংস খেলেছে, তা সত্যিই প্রশংসনীয়।’ সৌরভের মতে, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতাই সঞ্জুর বড় শক্তি।

আরও পড়ুন: Sourav Ganguly: ‘দাদাগিরি’ ছেড়ে এবার ‘বিগ বস’ হাউসে সৌরভ
সেমি ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‘ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ।’ তাঁর পরামর্শ, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পরিস্থিতি ও উইকেট বুঝে খেলতে হবে। এই ধরনের বড় ম্যাচে অভিজ্ঞতা ও সঠিক সিদ্ধান্তই পার্থক্য গড়ে দেবে। ভারতীয় দল যদি পরিস্থিতি অনুযায়ী খেলে, তবে ফাইনালে ওঠার ভাল সুযোগ থাকবে। প্রসঙ্গত সঞ্জু আগেরদিন পরিস্থিতি অনুযায়ী ইনিংস খেলেছেন সঞ্জু। ৫ মার্চ বৃহষ্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড (Sourav Ganguly)।


