Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য কেড়ে নেওয়া হয়েছে রোহিত শর্মার নেতৃত্ব। ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ (Sourav Ganguly)।
বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত সৌরভের (Sourav Ganguly)
রোহিত শর্মার অধিনায়কত্ব চলে যাওয়া এবং তার জায়গায় দলের দায়িত্ব গিলের কাঁধে যাওয়া নিয়ে ক্রিকেটমহল দুই শিবিরে বিভিক্ত। টেস্ট ই টি-টোয়েন্টি থেকে রোহিত অবসরের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল। এবার তিনি দলে থাকাকালীনই দলের দায়িত্ব তুলে দেওয়া হলো তরুণ ক্রিকেটারের হাতে। অজিত আগরকরের এই সিধান্তের বিপক্ষে অনেকেই মুখ খুলেছেন। যার মধ্যে রয়েছে ভারতীয় দলের প্রাক্তন তারকারাও। তবে এই সিদ্ধান্তে কোনও ভুল দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বৃহষ্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘আমি নিশ্চিত অধিনায়কত্ব নিয়ে রোহিতের সঙ্গে নির্বাচকদের কথা হয়েছে। রোহিত দারুণ নেতা, শেষ দুই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওর পারফরম্যান্স সমস্যার নয় বলে আমি মনে করি। দুই বছর পর বিশ্বকাপের সময় ওর বয়স হবে ৪০, নির্বাচকদের মাথায় রয়েছে এটা। সেই কথা মাথায় রেখেই শুভমনকে তৈরি করা হচ্ছে।’
ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্ব দেওয়া কঠিন হবে বলে মত ভারতের প্রাক্তন তারকা অধিনায়কের। ভারত হাতেগোনা ওয়ানডে খেলবে। সৌরভের মতে এই কম ম্যাচ খেলে এই বয়সে বিশ্বকাপ খেলাটা কঠিন। সৌরভেরও পরামর্শ বিরাট রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলার।

আরও পড়ুন: Mimi Chakraborty: পূরণ হয়েছে বিশেষ ইচ্ছা! জগন্নাথের আশ্রয়ে মিমি
সৌরভ যেখানে দুজনকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিচ্ছেন সেখানে ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা রয়েছে ২০২৭ বিশ্বকাপের আগে এই দুই মহারথীকে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে। জাতীয় নির্বাচকরা এই দুজনের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে DDCA ও MCA কর্তাদের সঙ্গে বসতে চলেছেন বৈঠকে (Sourav Ganguly)।


