Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোচ হিসেবে সৌরভকে নিয়ে প্রত্যাশা ছিল অনেকটাই কিন্তু এখনও জয়ের দেখা পেল না তাঁর টিম (Sourav Ganguly)।
নতুন ভূমিকায় চাপে সৌরভ (Sourav Ganguly)
দক্ষিণ আফ্রিকা ২০ শুরু হয়ে গিয়েছে। ছয়টি দলের মধ্যে মধ্যে লড়াই হচ্ছে খেতাব জেতার। দুইবারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ দুটো ম্যাচ জিতে অভিযান শুরু করছে। ত্রিস্টান স্টাবসের নেতৃত্বে বোনাস পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের পয়েন্ট এখন ১০ (Sourav Ganguly)।
কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভাল হয়নি। দুটো ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত আর দুটোতেই হার মানতে হয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ গাঙ্গুলি সদ্য দায়িত্ব নিয়েছে প্রিটোরিয়ার হেড কোচের। হোড কোচের দায়িত্বে প্রথমবার দেশের প্রাক্তন অধিনায়ক। এর আগে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালের মেন্টর ও পরামর্শদাতা ছিলেন। কিন্তু হেড কোচের ভূমিকায় এই প্রথম।
প্রথমে ব্যাট করে সানরাইজার্স ইস্টার্ন কেপ নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান তোলে, ৬ উইকেট। রান তাড়া করতে নেমে সৌরভের দলকে থামতে হয় ১৪০ রানে। নির্ধারিত ২০ ওভার খেলতে পারেননি প্রিটোরিয়ার ব্যাটাররা। ১৮ ওভারে শেষ হয় সৌরভের দলের ইনিংস।

সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কুইন্টন ডি কক ৪৭ বলে ৭৭ রানের ইনিংস দুরন্ত খেলেন। ম্যাথু ব্রিৎজকি ৩৩ বলে চটজলদি ৫২ রান করেন। অন্যদিকে জর্ডন হেরম্যান ২০ বলে ৩৭ রান করায় সানরাইজার্স ইস্টার্ন কেপ ১৮৮ রান করে।
আরও পড়ুন: Hand Shake: কেন ডান হাতেই হয় হ্যান্ডশেক?
রান তাড়া করতে নেমে প্রিটোরিয়ার কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। সৌরভের দলের হয়ে উল্লেখযোগ্য রান করেন শাই হোপ (১৯ বলে ৩৬), উইল স্মিড (২৭ বলে ৩৫) এবং রাদারফোর্ড (১৯ বলে ২৫)। নিলামে ব্রেভিসকে দলে নিতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল দল। অন্যদিকে কেশব মহারাজও ব্যাট ও বল হাতে ব্যর্থ। কিন্তু তিনি পাঁচ বলে মাত্র ১২ রান করে ফিরে যান। ৪ ওভার বল করে ২৯ রান দিয়েছেন বিনা উইকেটে। ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে ফিরতে হয় তাঁকে (Sourav Ganguly)।


