Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচের দিনে ইডেনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খান (Sourav Ganguly)।
শাহরুখ-সৌরভের ছবি ঘিরে জল্পনা (Sourav Ganguly)
একদিকে কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচ দেখতে তখন উপচে পড়ছে গ্যালারি। সমর্থকদের চিৎকার তখন মেঘলা আকাশ ভেদ করে চিরে দিচ্ছে ঝড়ের উস্কানি। কিন্তু প্রকৃতি তখন যেন অন্য খেলায় মত্ত। বৃষ্টির ধাক্কায় তখন খেলা বন্ধ মুহূর্তে চুপ গ্যালারি। টিভির সামনে সমর্থকরা চুপ। কানে যেন কেউ বলছে, ‘চুপ করো শব্দহীন হও।’ কিন্তু বেশিক্ষণ আর শব্দহীন থাকলো না কলকাতার সমর্থকরা। এমন একটা ছবি সামনে এলো যা দেখে বৃষ্টির দিনে নস্টালজিয়ায় ভাসছে সমর্থক থেকে কেকেআর ভক্তরা। কারণ তখন একদিকে রয়েছেন শাহরুখ খান আর সঙ্গে সৌরভ, এক ফ্রেমে এই দুজনকে দেখে আবার সমর্থকদের মধ্যে ফিরে এল বৃষ্টির কারণে থেমে যাওয়া উত্তেজনা (Sourav Ganguly)।
ফ্রেমের একপ্রান্তে রয়েছেন সিলভার স্ক্রিন মাতিয়ে রাখা চার্ম আর অন্যপ্রান্তে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, প্রিন্স অফ ক্যালকাটা। দুজনের সম্পর্ক প্রথম আইপিএল-এর সময় থেকেই। একজন দলের মালিক আর অন্যজন দলের অধিনায়ক। তারপর বহু খাতে জল বয়ে গিয়েছে, দুজনের মধ্যেকার সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা, আলোচনা চায়ের থেকে থেকে অফিসের ডেস্ক পর্যন্ত হাজির। কিন্তু কেউ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি ফলে সেই জল্পনাও আর বেশি পালে হাওয়া পায়নি। কিন্তু বৃষ্টি মুখরিত সন্ধ্যে বেলা ইডেনে আবার যখন একসাথে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খানকে তখন আবেগে ভাসলেন ভক্তরা। একে অপরকে জড়িয়ে ধরলেন আর সেই মুহূর্ত ভাইরাল হতে সময় নেয়নি।
সোমবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচ। এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই আর তাতে কলকাতার খাতা খুললেও কোনও লাভ হলো না পাঞ্জাবের। বরং নিন্দুকদের মতে বৃষ্টির কারণে হারের হ্যাটট্রিক থেকে বেঁচে গিয়েছে কেকেআর। কিন্তু সমর্থকদের এই হতাশা কাটিয়ে দিয়েছেন সৌরভ-শাহরুখের একসাথে এক ফ্রেমে ধরা দেওয়াটা। সোমবার মাঠে উপস্থিত ছিলেন কলকাতার কর্ণধার শাহরুখ খান এবং CAB প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দেখা করে একে অন্যকে জড়িয়ে ধরেন তাঁরা। আলাপচারিতায় মাতেন। এরপরেই দলের এরকম খারাপ সময়ে সৌরভকে কোচ করার দাবিও তোলেন সমর্থকরা (Sourav Ganguly)।

আরও পড়ুন: Hardik Pandya: আজকের ম্যাচে কি দলে থাকবেন হার্দিক?
সোমবার মেয়ে সুহানা খানকে নিয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন শাহরুখ। স্বভাবতই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁরা। পুরোনো বন্ধুর মতো একে অন্যকে আলিঙ্গন করেন, ছবি তোলেন একসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে কেকেআর। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘যখন কিং-য়ের সঙ্গে বাংলার প্রিন্সের দেখা হয়…।’ মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো। আবেগপ্রবণ হয়ে পড়েন KKR সমর্থকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের কাছে দাবি জানান, ‘দাদাকে KKR-এ ফেরানো হোক।’ অর্থাৎ, কলকাতার এই দলের কোচের ভূমিকায় ঘরের ছেলে সৌরভকেই চাইছেন সমর্থকদের একাংশ।
কেকেআর-এর জন্মলগ্ন থেকে রয়েছেন সৌরভ তথা বাংলার দাদা। ২০০৮ সালে কলকাতা দলের অধিনায়ক ছিলেন গড অফ অফ-সাইড। ২০১০ সালে আবার দলকে নেতৃত্ব দেন তিনি। তবে ২০১১ সালে দল থেকে সৌরভকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখ পড়তে হয় শাহরুখ খানকে। তবে দুজনের সম্পর্ক কোনও সময়ই তিক্ত হয়নি আর সেটারই সাক্ষী থাকল বৃষ্টির দিনে ক্রিকেটের নন্দন-কানন (Sourav Ganguly)।


