Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১ বছরেই বৃদ্ধি হয়েছে ৭৯০% এই মাল্টিব্যাগার স্টকের। ৫ শতাংশ বেড়ে এই সংস্থার দাম হয়েছে ৪২.৮৮ টাকা (Spice Lounge Food Works)।
নাগাড়ে বেড়ে চলেছে এই শেয়ার দর (Spice Lounge Food Works)
শেয়ার দর নাগাড়ে বেড়ে চলেছে স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস লিমিটেডের। সোমবার এই স্টক আপার সার্কিট ছুঁয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৫ শতাংশ বেড়ে এই সংস্থার প্রতি শেয়ারের দাম হয়েছে ৪২.৮৮ টাকা। এই নিয়ে গত সাত ট্রেডিং সেশনের মধ্যে ছয় ট্রেডিং সেশনেই দাম বেড়েছে। এর জেরে ১৮.৬ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের (Spice Lounge Food Works)।
সম্প্রতি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে বোর্ড ডিরেক্টর্সের বৈঠকের কথা জানিয়েছে এই সংস্থা। স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠক হবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে হতে পারে অধিগ্রহণ সংক্রান্ত। সংস্থার কাছে একাধিক সংস্থাকে অধিগ্রহণের প্রস্তাব রয়েছে। এই বিষয়টি সামনে আসার পর থেকেই এই স্টকের ধারাবাহিক বৃদ্ধি হয়েছে সংস্থার স্টকের। তবে অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন: Kolkata Air Quality: বাজি ফাটল, বারুদে ভরল আকাশ! কলকাতার হাওয়ায় কি বিষ আছে?
শুধু যে শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধি হয়েছে তা না। গত এক মাসে প্রায় এই স্টকের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। গত তিন মাসে বেড়েছে ১৭ শতাংসঘের বেশি। গত ৬ মাসে এই স্টকের দাম বেড়েছে ৩৪০ শতাংশ। এই স্টক থেকে লগ্নিকারীরা রিটার্ন পেয়েছেন গত এক বছরে ৭৯০ শতাংশ। গত পাঁচ বছরে যার পরিমাণ ৩ হাজার ৫৬৫ শতাংশ। অর্থাৎ পাঁচ বছর আগে যারা ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন তারা রিটার্ন পেয়েছেন প্রায় ৩৬ লক্ষ টাকা (Spice Lounge Food Works)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


