Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই সংস্থার স্টক নিয়ে আগ্রহ ছিল প্রথম থেকেই। সুদীপ ফার্মার আইপিও-র ইস্যু প্রাইস ব্র্যান্ড ছিল ৫৬৩ টাকা থেকে ৫৯৩ টাকা (Sudeep Pharma)।
২৩ শতাংশ বেশি দামে লিস্টিং সুদীপ ফার্মার আইপিও-র (Sudeep Pharma)
এই সংস্থার আইপিও নিয়ে লগ্নিকারীদের মধ্যে প্রথম থেকেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর তারই প্রতিফলন দেখা গেল স্টক এক্সচেঞ্জ লিস্টিংয়েও। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ও বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হলো এই ফার্মা সংস্থার আইপিও-র। ইস্যু প্রাইসের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি দামে এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এই স্টকের (Sudeep Pharma)।
সুদীপ ফার্মার আইপিও-র ইস্যু প্রাইস ব্যান্ড ছিল ৫৬৩ টাকা থেকে ৫৯৩ টাকা। অর্থাৎ ৫৯৩ টাকা এর আপার প্রাইস ব্যান্ড। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছে ৭৩০ টাকায়। অর্থাৎ ইস্যু প্রাইস থেকে ২৩.১০ শতাংশ বেশি দামে।
এই সংস্থার আইপিও বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছে ৭২৫ টাকায়। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ২২.২৬ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে এই ফার্মা কোম্পানির। শেয়ার দরে এই বৃদ্ধির জেরে সুদীপ ফার্মার মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে হয়েছে ৮ হাজার ১৮৮ কোটি টাকা।

আরও পড়ুন: Donald Trump: অভিবাসন নীতি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
সুদীপ ফার্মা আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৮৯৫ কোটি টাকা তুলেছে। এর মধ্যে ১৬ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে উঠে এসেছে ৯৫ কোটি টাকা। বাকি ১ কোটি ৩৫ লক্ষ শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে উঠে এসেছে ৮০০ কোটি টাকা। এই আইপিও-তে লগ্নির জন্য বিভিন্ন ক্যাটিগরির ইনভেস্টরদের আগ্রহ ছিল তুঙ্গে। ৯৩ গুণ আবেদন জমা পড়েছিল। এই আইপিও-র জিএমপি থেকে ২০ শতাংশ বেশি দামে লিস্টিংয়ের ইঙ্গিত মিলেছে। জিএমপি পূর্বাভাসকে ছাপিয়ে আরও বেশি লিস্টিং হলো এই ফার্মা সংস্থার স্টকের (Sudeep Pharma)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


