Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বসন্তে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ৪ ও উত্তরবঙ্গে ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে(Spring Rain)। আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা (Spring Rain)
বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
একের পর এক নিম্নচাপ
পরপর পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু-দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে (Spring Rain)
দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: SC SIR: সুপ্রিম কোর্টের নজিরবিহীন SIR নির্দেশ: তথ্যে অসঙ্গতিতে হস্তক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট
আপাতত শুষ্ক আবহাওয়া (Spring Rain)
আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও শিশির থাকবে। রাতে ও সকালের হালকা শীতের অনুভূতি কমছে। দিনে শীতের আমেজ উধাও। এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।



