Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আইনত আলাদা হয়েছেন শ্রীনন্দাশঙ্কর এবং পার্সি স্বামী গেভ সাতারাওয়ালা। রবিবার রাতে নিজেই একটি বিবৃতি দিয়ে বিচ্ছেদের ঘোষণা করেছেন নৃত্যশিল্পী। এই ঘোষণার পরই মানুষের আগ্রহ বাড়ে। পোস্ট করেই লন্ডন রওনা দেন শ্রীনন্দা। দর্শকদের উদ্দেশে বার্তাও দেন বিমানবন্দরে ওঠার সময় এবং নামার পর(Sreenanda)।
লন্ডনে ছোটবেলার বন্ধুর কাছে (Sreenanda)
লন্ডনে ছোটবেলার কাছের বন্ধুর কাছে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তা দিয়েছেন শ্রীনন্দা। জানিয়েছেন চিন্তার কিছুই নেই। তাঁর বিচ্ছেদের জন্য উদ্বেগ জানিয়ে করা পোস্টের বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রীনন্দা জানান অনেকদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, শুধুমাত্র বিষয়টি এর মধ্যে ঘোষণা করা হয়েছে।
‘কিছুটা সময় দেওয়া হোক’ (Sreenanda)
একই সঙ্গে সংবাদমাধ্যমের বিষয়ে নিজের অসন্তোষ কিছুটা হলেও সামনে এনেছেন শ্রীনন্দা। তিনি বলেছেন সংবাদমাধ্যম বিষয়টিকে নাটকীয় করে তুলতে চাইছে। না করা সত্ত্বেও তাঁকে ফোন করছে। তাঁর আবেদন কিছুটা অন্তত সময় তাঁকে দেওয়া হোক। একই সঙ্গে মহিলাদের প্রতি তাঁর অনুরোধ যাঁরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে ভয় পান তাঁরা যেন সেই সিদ্ধান্ত নিয়ে নেন।
ডেটিং অ্যাপে ভাল কারোকে খুঁজে পেতে চান (Sreenanda)
একই সঙ্গে মজার ভঙ্গিতে শ্রীনন্দা জানান, যেসময় তিনি বিয়ে করেন সেইসময় ডেট অ্যাপ ছিল না। বয়সে ছোটদের থেকে তিনি এই সাইটগুলোর ব্যবহার জানতে চেয়েছেন য়াতে তিনি নিজের জন্য ভাল কারোকে সেখানে খুঁজে পান। শ্রীনন্দা এদিন তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তিনি আগামীতেও নানা কন্টেন্ট বানাবেন। কিন্তু তাঁকে এবং গেভকে যে আগে একত্রে ভিডিওতে দেখা যেত সেটা আর হবে না। তিনি এও লেখেন, “অনলাইনের টুকরো ছবি কখনও বৈবাহিক সম্পর্কের পুরো বাস্তবকে তুলে ধরতে পারে না।”
আরও পড়ুন: Tarique Rahaman: দেশে ফিরছেন খালেদাপুত্র তারেক রহমান: নির্বাচনের আগে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা
১৬ বছর পর বিচ্ছেদ (Sreenanda)
শ্রীনন্দাশঙ্কর এবং গেভ সাতারাওয়ালা ২০০৯ সালে সাতপাকে বাঁধা পড়েন। বাঙালি এবং পার্সি দুই মতেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদ হল তাঁদের। তিনি পেশায় একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল হওয়ার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও। সমাজমাধ্যমে নানা বিষয়ে তাঁকে মন্তব্য করতে দেখা যায়।



