Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হনুমানজিকে নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন এই জনপ্রিয় পরিচালক (SS Rajamouli)।
ফের বিতর্কে রাজামৌলি (SS Rajamouli)
ঈশ্বরে বিশ্বাস না করার কথা নিজের মুখেই জানিয়েছিলেন এসএস রাজামৌলি। সম্প্রতি হনুমানজিকে নিয়ে মন্তব্য করে আরও একবার বিতর্কে জড়ালেন পরিচালক। অবিলম্বে দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি ‘বারাণসী’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি। প্রযুক্তিগত কারণে কিছুতেই ঝলকটি ঠিক করে দেখানো যাচ্ছিল না দর্শককে (SS Rajamouli)। তখন পরিচালক প্রশ্ন তুলেছিলেন, ‘এই অবস্থায় হনুমানজি দিশা দেখান না কেন?’
পরিচালক জানান ছোটবেলায় তাকে তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বলেছিলেন, নেপথ্যে থেকে তাঁকে সব সময়ে রক্ষা করবেন হনুমানজি। ঝলকমুক্তির সমস্যায় কেন তাহলে হনুমানজি সাহায্য করলেন না? প্রশ্ন তোলেন পরিচালক। রাজামৌলি বলেন, ‘বাবা বলতেন, হনুমান আমাকে রক্ষা করবেন এবং দিশা দেখাবেন। কিন্তু আজকের ঘটনা দেখে খুব রাগ হল। এই ভাবেই কি তিনি আমাকে দিশা দেখালেন?’ এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক (SS Rajamouli)।

আরও পড়ুন: Ranji Trophy: অসমের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্যে বাংলার
পরিচালকের এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আর তা নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে রাজামৌলি ধর্মীয় ভাবাবেগকে অপমান করতে পারেন না। তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। আবার কারও কারও মতে, রাজামৌলি ঈশ্বরে বিশ্বাসী না-ই হতে পারেন। তা বলে কারও বিশ্বাস নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন না। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’-তে ‘টাইম ট্রাভেল’-এর গল্প উঠে আসবে। ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া, মহেশবাবু, পৃথ্বীরাজ সুকুমারন। যেখানে মহেশ বাবুকে দেখা যাবে রুদ্র রূপে (SS Rajamouli)।


