Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পার্থ চট্টোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলার এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের এই নির্দেশের ফলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেলমুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা (SSC-HC)।
কল্যাণময়ের আমলেই নিয়োগ দুর্নীতি (SSC-HC)
২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে চার বছর, ২০১৬ পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেই বছরেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। ২০২২ সালের ২২ জুন তাঁর মেয়াদ শেষ হয় ওই পদে। কল্যাণময়ের আমলেই স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেফতার করে সিবিআই।
পার্থর উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন কল্যাণময় (SSC-HC)
শুধু তাই নয়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্য ছিলেন কল্যাণময়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ ‘বেআইনি’ ভাবে আঁকড়ে রেখেছিলেন বলেও অভিযোগ ওঠে কল্যাণময়ের বিরুদ্ধে। তিনি পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ দু’বার বৃদ্ধি করা হয়। প্রথমে ওই পদে থাকার বয়ঃসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করেছিল স্কুল শিক্ষা দফতর। তার পর ৬৫ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়। কল্যাণময় অবশ্য ৬৮ পেরিয়েও আরও ১৬ মাস সবেতন সামলেছেন পর্ষদের দায়িত্ব। কেন তিনি অতিরিক্ত বেতন নিয়ে চাকরি করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এসএসসির দুর্নীতি তদন্তে নেমে ইডি-ও পরে গ্রেফতার করে কল্যাণময়কে।
আরও পড়ুন: Election: নির্বাচন কমিশনের উদ্যোগ: এবার থেকে সব ভোটকেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং
শীঘ্রই জেল মুক্তি কল্যাণময়ের (SSC-HC)
জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কল্যাণময়। প্রভাবশালী তত্ত্ব খাড়া করে ইডি জামিনের বিরোধিতা করলেও গত ২৪ জুন ইডি’র মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। জামিন পেলেও সিবিআই মামলায় তাঁকে জেল হেফাজতেই থাকতে হয়েছে! অবশেষে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এর মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ জামিন মঞ্জুর করায় শীঘ্রই জেল মুক্তি হতে চলেছে কল্যাণময়ের। ফলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার পর এবার জেলমুক্তি হতে চলেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।



