Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি ১০ নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার দায়ের হল নতুন মামলা। সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পান, তবে সরকার স্বীকৃত বা অনুমোদিত বেসরকারি স্কুলের শিক্ষকেরা কেন সেই ১০ নম্বর থেকে বঞ্চিত হবেন?(Ssc-Highcourt) প্রশ্ন তুলে ফের মামলা দায়ের হল হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৮ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা।
বেসরকারি স্কুল শিক্ষকদের নম্বর দাবি (Ssc-Highcourt)
সুপ্রিম কোর্টের নির্দেশই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হওয়া এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষায় পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছে। কিন্তু মামলাকারী চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, সরকার অনুমোদিত বেসরকারি স্কুলের শিক্ষকদের অনেককেই অভিজ্ঞতার জন্য অতিরিক্ত এই ১০ নম্বর দেওয়া হচ্ছে না(Ssc-Highcourt)। যদি সরকারি স্কুলের শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত এই নম্বর দেওয়া হয়, তাহলে সরকার অনুমোদিত বেসরকারি স্কুলের শিক্ষকরা সেই নম্বর পাবে না কেন?
কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা (Ssc-Highcourt)
গত শনিবার নতুন নিয়োগ প্রক্রিয়ার একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে সোমবারে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া মামলা(Ssc-Highcourt)। ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। অনেকে প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থেকে অতিরিক্ত ১০ নম্বর পেয়েছেন। পার্টটাইম শিক্ষক, এমনকি স্বাস্থ্য দফতরের কর্মীরাও তাঁদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে এই সুবিধা নিয়েছেন। এই সমস্ত একাধিক অভিযোগ তুলে চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জোড়া মামলা দায়ের করেন।

হাইকোর্টে হতে পারে ৩ মামলার শুনানি (Ssc-Highcourt)
বুধবার সেই জোড়া মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মঙ্গলবার দায়ের হওয়া এই মামলার বিষয়েও আদালতে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ, তিনটি মামলাই, সদ্য প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকাকে কেন্দ্র করে। এবং তিনটি মামলাই দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে(Ssc-Highcourt)। তাই আগামীকাল ওই দু’টি মামলার সঙ্গে এই অভিযোগের বিষয়টি নিয়েও বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে।আরও পড়ুন: Jayshankar: নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা: একাধিক দেশের সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের



