Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম টেস্টে পছন্দের পিচ পেয়েও দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হার হয়েছে ভারতের (Sunil Gavaskar)।
বাভুমাকে দরাজ সার্টিফিকেট (Sunil Gavaskar)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে পছন্দের পিচ পেয়েও হার মানতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তারপরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে। এর আগে পিচ নিয়ে চলেছে বিতর্ক। পাশাপাশি দল নির্বাচন নিয়েও খুশি নন অনেকেই” প্রাক্তন বহু ক্রিকেটাররা দলের একাধিক সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তবে সুনীল গাভাসকারের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি গম্ভীরের শুরে সুর মিলিয়ে পিচকে ভাল বললেন। বরং প্রশ্ন তুললেন ব্যাটারদের টেকনিক ও ধৈর্য নিয়ে (Sunil Gavaskar)। তাঁর মতে সমস্যা হয়েছে ব্যাটারদের টেকনিক ও ধৈর্য নিয়ে। সানির পাল্টা প্রশ্ন ‘ভারতের একজন কেন তেম্বা বাভুমা ছিল না?’
খেলা শেষে গম্ভীর জানিয়েছিলেন ‘আমরা যেমন পিচ চেয়েছিলাম তেমন পিচই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। উইকেট কঠিন ছিল বলে আমার মনে হয় না। এই পিচে তারাই রান পেয়েছে যারা ধৈর্য দেখিয়েছে। এই রকমের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি। তবে উইকেট যেমনই হোক না কেন ১২৪ রান করা সম্ভব ছিল। মানসিক দৃঢ়তা হয় এই ধরণের উইকেটে (Sunil Gavaskar)।’

সেই একই কথা এবার শোনা গেল ভারতের এই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারের গলায়। গাভাসকার বলেছেন, ‘গৌতম গম্ভীরের সঙ্গে সম্পূর্ণ একমত। এই পিচে ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এতে কোনও সন্দেহ নেই। অনেকেই পিচের অবস্থা নিয়ে কথা বলছেন। কিন্তু সাইমন হার্মারের কতগুলো বল টার্ন করছিল? এটা খারাপ পিচ ছিল না। এটা এমন একটা পিচ ছিল, যেখানে আপনাকে পাঁচ দিনের টেস্ট খেলছেন এই মানসিকতা নিয়ে খেলতে হবে। ৫০ ওভারের ম্যাচ বা টি–টোয়েন্টি নয়। সেখানে যদি তিনটি ডট বলের পরে আপনি চালিয়ে খেলার চেষ্টা করেন, তাহলে বিপদ। এটাই সমস্যা।’

আরও পড়ুন: Mohammad Kaif: ‘সবাই ভয়ে খেলছে’, গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন প্রাক্তন তারকার
এরপরেই গাভাসকার পাল্টা প্রশ্ন করেন, ভারতের হয়ে কেউ একজন বাভুমার মতো খেলতে পারলেন না? প্রোটিয়া অধিনায়ক যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে ৫৫ রান তুললেন। যা মূলত জয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল। তা রীতিমতো শিক্ষণীয়। বিশেষ করে ‘স্পিন দুর্বল’ ভারতের তরুণ প্রজন্মের তো অবশ্যই দেখা উচিত। গাভাসকার বলেন, ‘ভারতীয় ব্যাটারদের কাছে তেম্বা বাভুমার উদাহরণ ছিল। আগের দিন কী হয়েছিল তা হয়তো অনেকে ভুলে গিয়েছেন। কিন্তু বাভুমা মাত্র কয়েক ঘণ্টা আগে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন। ধৈর্য, কৌশল এবং নিষ্ঠার সঙ্গে ব্যাট করেছিলেন। অন্তত এটা মনে রেখে ভারতীয় ব্যাটারদের নামা উচিত ছিল (Sunil Gavaskar)।’


