Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:পোশাকে অজান্তেই কখনও চা, কফি, তেল কিংবা অন্যান্য দাগ লেগে যায় (Stain Free Clothes)। সময়মতো ব্যবস্থা না নিলে এই দাগ স্থায়ী হয়ে পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাজারে নানা ধরনের ডিটারজেন্ট পা ওয়া যায় বটে, কিন্তু সেগুলো দামি এবং সবসময় কার্যকরী নাও হতে পারে। তাই ঘরোয়া উপাদান দিয়েই দাগ তুলতে পারেন সহজে।
তেলের দাগ দূর করার উপায় (Stain Free Clothes)
দ্রুত ব্যবস্থা নিন

তেলের দাগ পড়ার সঙ্গে সঙ্গেই বাড়তি তেল কাগজ বা টিস্যু দিয়ে আলতোভাবে চেপে তুলুন। এতে দাগ কাপড়ে বসার সুযোগ পাবে না।
বেকিং সোডার ব্যবহার
দাগের উপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি অতিরিক্ত তেল শুষে নেয় এবং দাগ কমিয়ে আনে। কয়েক মিনিট রেখে দিন।
ডিশওয়াশিং লিকুইড
এরপর সামান্য ডিশওয়াশিং লিকুইড দাগের উপর লাগিয়ে হালকা হাতে ঘষে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। বেশিরভাগ তেলের দাগ সহজেই উঠে যাবে।

চা ও কফির দাগ দূর করার টিপস (Stain Free Clothes)
ঠাণ্ডা জল ব্যবহার
দাগ পড়ার সঙ্গে সঙ্গেই কাপড়টি ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। এতে চা বা কফির রং কাপড়ে বসতে পারবে না।
সাবান বা তরল ডিটারজেন্ট

দাগের জায়গায় তরল ডিটারজেন্ট বা সাবান লাগিয়ে আলতো করে ঘষুন। এতে দাগ দ্রুত হালকা হয়ে আসবে।
ভিনিগার ও জল
পুরনো দাগ তুলতে সমান পরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে ব্যবহার করুন। এতে কঠিন দাগও সহজে সাফ হবে।
এনজাইম ডিটারজেন্ট
খুব কড়া দাগের ক্ষেত্রে এনজাইমভিত্তিক ডিটারজেন্ট সবচেয়ে কার্যকরী। তবে ব্যবহারের আগে কাপড়ের ধরণের প্রতি খেয়াল রাখবেন।
দাগ তোলার সময় সতর্কতা (Stain Free Clothes)
দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত কাপড় কখনওই ড্রায়ারে শুকাবেন না। তাপে দাগ স্থায়ী হয়ে যায়।
সবসময় পোশাকের লেবেল দেখে নিন। কিছু কাপড় বেশি ঘষা বা কড়া রাসায়নিক সহ্য করতে পারে না।

ঘরোয়া উপাদান দিয়ে দাগ তোলার উপায় (Stain Free Clothes)
লেবুর রস
লেবুর রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড দাগ তুলতে বেশ কার্যকরী। দাগের উপর কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Daily Horoscope: কোন রাশির জন্য আজকের দিন সবচেয়ে শুভ?
কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার
তেলের দাগ তুলতে কর্নস্টার্চ খুব ভালো কাজ করে। দাগের উপর ছিটিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
অ্যাসপিরিনের পেস্ট (Stain Free Clothes)
কড়া দাগ তুলতে ৩-৪টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে গরম জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট দাগের উপর লাগিয়ে ২ ঘণ্টা রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
টুথপেস্টের ব্যবহার
সুতির কাপড়ে দাগ তুলতে সাদা টুথপেস্ট খুব কার্যকরী। দাগের জায়গায় টুথপেস্ট লাগিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন। সাদা কাপড়ে সাদা টুথপেস্ট ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।



