Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রেটার নয়ডার এক কিশোর হঠাৎ করেই দেখতে পায় (Bank Account Rule), তার প্রয়াত মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ১.১৩ লক্ষ কোটি টাকা! চোখের সামনে এত বিশাল অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। কিন্তু এই ‘স্বপ্নের মতো পাওয়া’ মুহূর্ত খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যাঙ্ক দ্রুত সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় এবং তদন্ত শুরু হয়।
এমন ঘটনা ঘটলে আইন বা ব্যাঙ্ক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়? (Bank Account Rule)
তবে প্রশ্ন উঠছে-এমন ঘটনা ঘটলে আইন বা ব্যাঙ্ক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়? (Bank Account Rule) বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হঠাৎ বিপুল অর্থের লেনদেন স্বাভাবিকভাবে ব্যাঙ্কের স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার আওতায় পড়ে যায়। যখনই কোনও অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ টাকা জমা হয়, তা সঙ্গে সঙ্গেই ‘সাসপিশাস ট্রান্সঅ্যাকশন’ হিসেবে চিহ্নিত হয় এবং সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়, যাতে কেউ টাকা তুলতে না পারেন।
অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি (Bank Account Rule)
এক্ষেত্রে সাধারণত দু’টি কারণ থাকতে পারে-প্রথমত, ব্যাঙ্কের প্রযুক্তিগত ত্রুটি (Bank Account Rule), দ্বিতীয়ত, ভুল করে অন্য কারও অর্থ এই অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাওয়া। যে কারণেই হোক না কেন, তদন্ত না হওয়া পর্যন্ত অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকে। যদি কেউ জেনেশুনে ওই টাকা তোলার বা খরচ করার চেষ্টা করেন, তবে তা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আইনি দৃষ্টিভঙ্গিতে, যে কোনও ‘ভুল করে আসা’ অর্থ নিজের প্রয়োজনে ব্যবহার করা প্রতারণা হিসেবে বিবেচিত হয়। এই ধরনের কাজের জন্য ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করতে পারে এবং আদালতে অভিযুক্ত হিসেবে হাজিরা দিতে হয়।

আরও পড়ুন: Cristiano Ronaldo: বাগদান সারলেন রোনাল্ডো, আংটির দাম জানলে কপালে উঠবে চোখ!
ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে সাধারণ মানুষ ভুলবশত বিপুল টাকা অ্যাকাউন্টে পেয়ে খরচ করে ফেলেছিলেন, পরে তাঁদের সেই অর্থ ফেরত দিতে হয়েছে এবং কিছু ক্ষেত্রে জেলও হয়েছে। তাই এই ধরনের ঘটনায় সতর্ক থাকা জরুরি। উল্লেখযোগ্য বিষয় হল, যেহেতু এই কিশোরের মা দুই মাস আগে প্রয়াত হয়েছেন, তাই তাঁর অ্যাকাউন্টে এই অঙ্কের অর্থ জমা হওয়াটা আরও সন্দেহজনক হয়ে দাঁড়ায়। ব্যাঙ্ক এখন খতিয়ে দেখছে, এই বিপুল অর্থ কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এসেছে।


