Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে পুরভোটের জন্য বৃহস্পতিবার বন্ধ দেশের শেয়ার মার্কেট। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বইয়ে অবস্থিত (Stock Market)।
আজ বন্ধ শেয়ার বাজার (Stock Market)
বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জানুয়ারি বন্ধ থাকবে দেশের শেয়ার বাজার। মুম্বইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের জন্য দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ বন্ধ রয়েছে। নির্বাচনের কারণে মহারাষ্ট্র সরকার পাবলিক হলিডে ঘোষণা করেছে আর সেই কারণের শেয়ার বাজারও বন্ধ থাকবে (Stock Market)।
দুই স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বইয়ে অবস্থিত। দেশের এই শহরে পুর নির্বাচন চলবে আজ। সেই কারণেই দৈনিক ট্রেডিং বন্ধ থাকবে দুই স্টক এক্সচেঞ্জে। শুক্রবার আবার খুলবে শেয়ার মার্কেট। ১৬ জানুয়ারি, শুক্রবার সাধারণ ট্রেডিং সেশন চলবে।

বৃহস্পতিবার স্টক মার্কেটে কোনও ট্রেডিং না হলেও কমোডিটি এক্সচেঞ্জ খুলবে বিকাল ৫টার পরে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ থাকলেও বিকালে সেকেন্ড হাফে ট্রেডিং হবে সেখানে। বিকাল ৫টা থেকে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে এমসিএক্স।
আরও পড়ুন: Delhi Weather: দিল্লিতে ঘন কুয়াশা, হাড় কাঁপানো ঠাণ্ডা, তাপমাত্রা নামলো ২ এর নীচে
এই বছর কোন কোন দিন স্টক মার্কেট বন্ধ থাকবে সেই তালিকা বছরের শুরুতেই প্রকাশ করা হয়েছিল। দুই এক্সচেঞ্জের পক্ষ থেকেই সেই তালিকা জানানো হয়েছিল। সেই তালিকায় এই দিনটি ছুটি হিসেবে উল্লেখিত না থাকলেও পরে টা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই বছর মোট ১৬ দিন ছুটি রয়েছে স্টক মার্কেটে। শনিবার ও রবিবার বাড়ে এই দিনগুলিও বন্ধ থাকবে স্টক মার্কেট (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


