Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে হাল খারাপ শেয়ার মার্কেটের। চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে (Stock Market)।
দেশের শেয়ার মার্কেটে পতন অব্যাহত (Stock Market)
যুদ্ধের শুরু থেকেই রক্তজতো হয়েছে শেয়ার মার্কেট। পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই আর যত দিন যাচ্ছে তত যেন ক্ষত গভীর হচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দরও পেরিয়ে গিয়েছে ১০০ ডলার আর এর ফলে বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বিদেশি লগ্নি (Stock Market)।
চলতি মাসের দুই সপ্তাহের মধ্যেই সেই অঙ্ক পৌঁছে গিয়েছে ৫২,০০০ কোটি টাকায়। সব মিলিয়ে শুক্রবার ফের তলিয়ে গেল দুই ইনডেক্স সূচক। সেনসেক্স ও নিফটি৫০ দুই ইনডেক্সই কমবেশি ২ শতাংশ পড়ে যাওয়ায় বাজার থেকে উড়ে গিয়েছে ১০ লক্ষ কোটি টাকারও বেশি লগ্নি।

পরিসংখ্যান বলছে এই নিয়ে চলতি সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে দালাল স্ট্রিট থেকে উবে গিয়েছে প্রায় ২০ লক্ষ টাকার বাজার মূলধন। নিফটি পড়েছে প্রায় ১,০০০ এবং সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্টের বেশি। বাজার বিশেষজ্ঞরা টাকার মূল্য ক্রমাগত নেমে যাওয়ার কারণে যথেষ্ট চিন্তিত এবং তাঁরাও কোনও আসার এল দেখতে পারছেন না। তবে এর মধ্যেও অনেক লগ্নিকারীরা ঝুঁকি নিচ্ছেন। তাঁদের দাবি, শেয়ারবাজারে নথিভূক্ত প্রায় ৮৫% শেয়ারই এখন এক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে থাকায়, একটু ঝুঁকি নিয়ে তার থেকে কিছু এখন কিনে রাখলে, যুদ্ধের দামামা একটু কমলেই লাভের অঙ্ক মগডালে লাফিয়ে উঠতে সময় নেবে না।
আরও পড়ুন: Iran War: বেইরুটের আকাশে বোমা নয়, লিফলেট ছড়াল ইজরায়েলি যুদ্ধবিমান
তবে একাংশের দাবি আবার উল্টো। তাঁদের দাবি অনুযায়ী সাম্প্রতিক কালে নিফটি৫০ ২৫,৮৮৫’র যে শিখরে পৌঁছেছিল, তার থেকে ১০ শতাংশেরও বেশি নেমে আপাতত তা ‘কারেকশন জ়োন’-এ পৌঁছে গিয়েছে। তাদের মতে এই হারে সূচকের পতন, প্রফিট বুকিং এবং বিদেশি লগ্নির বেরিয়ে যাওয়ার ফলে বাজার আরও নামার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বাজার অভিমুখ যে কোন খাতে বইবে সেটা এখন সময়ই বলতে পারবে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


