Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার শেয়ার মার্কেটে পতন দেখা গেলেও ঘুরে দাঁড়িয়েছে মার্কেট। বিশেষজ্ঞদের মতে মার্কেটের এই ঘুরে দাঁড়ানোর পিছনে মূল ভূমিকা নিয়েছে কয়েকটি হেভিওয়েট স্টক (Stock Market)।
ডাউন ট্রেন্ড দিয়ে শুরু প্রথম ট্রেডিং সেশন? (Stock Market)
গত সপ্তাহের শেষ দুই সেশনে বৃদ্ধির মুখ দেখেছিল দালাল স্ট্রিট কিন্তু এই সপ্তাহের শুরুতেই সেই ছবি বদলে গেল। মুখ থুবড়ে পড়ল দেশের দুই ইনডেক্স সূচক। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে এ দিন পথচলা শুরু হয়েছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের, নিফটি৫০ ও সেনসেক্স পড়েছিল ০.৫০ শতাংশ। তবে বাজার বন্ধের সময় পতনের মাত্রা কিছুটা হলেও কমতে দেখা গিয়েছে (Stock Market)।
সোমবার বাজার বন্ধের পর সেনসেক্স দাঁড়িয়ে ৮৫ হাজার ২১৩ পয়েন্টে। এই সূচক কমেছে ৫৪ পয়েন্ট বা ০.০৬ শতাংশ। তবে বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের এই সুচক কমেছিল ৪২৭ পয়েন্ট। পরে অনেকটাই সামলে উঠেছে। একই বিষয় দেখা গিয়েছে নিফটি৫০-র ক্ষেত্রেও। বাজার খোলার সময় যে হারে পতন হয়েছিল সেটা বন্ধের সময় দাঁড়ায় ২০ পয়েন্ট বা ০.০০৮ শতাংশে। তবে নিফটি৫০ ও সেনসেক্স পড়লেও বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকের পয়েন্ট বেড়েছে যথাক্রমে ০.১৬ শতাংশ এবং ০.৪১ শতাংশ।

সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও দেখা গিয়েছে মিক্সড পারফরম্যান্স। আইটি, ব্যাঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, এফএমসিজি,-র মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে নিফটি-তে। একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে, যার মধ্যে রয়েছে অটো, ক্যাপিটাল মার্কেট, ফার্মা, ডিফেন্সের মতো।
সোমবার পতন হলেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। এই ঘুরে দাঁড়ানোর পিছনে মূল ভূমিকা নিয়েছে কয়েকটি হেভিওয়েট স্টক। বিশেষ করে ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার এবং লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)-র শেয়ারের ভালো পারফরম্যান্স বেঞ্চমার্ক সূচককে কিছুটা সামলে উঠেছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সামগ্রিকভাবে দেশের শেয়ারবাজারের মনোভাব এখনও দুর্বল।
আরও পড়ুন: Muriganga River: অবশেষে স্বপ্নের গঙ্গাসাগর সেতু বাস্তব রূপ পাচ্ছে?
এই প্রসঙ্গে বলেছেন এক বিশেষজ্ঞর, ‘বিদেশি তহবিলের ধারাবাহিক আউটফ্লো এবং দুর্বল রুপির কারণে বাজার এখনও সংকীর্ণ পরিসরে ঘোরাফেরা করছে। ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে স্পষ্টতা না আসা পর্যন্ত মুদ্রা বাজারে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে আয়ের পুনরুদ্ধার নিয়ে যে আশা তৈরি হয়েছে, তা বাজারের মনোভাব কিছুটা হলেও স্থিতিশীল রাখতে সাহায্য করছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিশেষ করে আর্থিক ও মুদ্রানীতিগত সহায়তা (Stock Market)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


