Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার শেয়ার বাজার পতনের মুখ দেখলেও বুধে ঘুরে দাঁড়ালো শেয়ার মার্কেট। পয়েন্ট বেড়েছে দুই ইনডেক্স সূচকের (Stocks)।
বুধবার পয়েন্ট বাড়লো দুই সূচকের (Stocks)
মঙ্গলবার পতনের মুখ দেখেছে সেনসেক্স ও নিফটি৫০। তবুও বাজার নিয়ে আশাবাদী ছিলেন মার্কেট এক্সপার্টরা। মঙ্গলবার সেনসেক্স কমেছিল ১৫১ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছিল ৩০ পয়েন্ট। তবে সেই ছবি বদলালো বুধবার। শেষ ক্লোজিংয়ের থেকে ০.৩০ শতাংশ হারিয়ে শুরু করে দেশের দুই বেঞ্চমার্ক সূচক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কয়েকটি স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন মার্কেট এক্সপার্টরা। ব্রোকারেজ সংস্থা নুভামাও পরামর্শ দিয়েছে তিনটি স্টক কেনার (Stocks)।

আরও পড়ুন: Stock Market: দুই ইনডেক্স সূচক ধাক্কা খাওয়ার পিছনে রয়েছে কোন কারণ?
- লয়েড মেটালস অ্যান্ড এনার্জি: লয়েড মেটালস অ্যান্ড এনার্জি সংস্থার স্টকে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরির কথা জানিয়েছেন এক্সপার্টরা। বর্তমানে ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এই স্টক। এই স্টকের দাম ১ হাজার ৩১৯ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৪৩৫ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ২৯০ টাকা।
- আম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া: ব্রোকারেজ সংস্থা নুভামা এই স্টক কেনার পরামর্শ দিয়েছে লগ্নিকারীদের। এই স্টকের দাম এখন ৮ হাজার ৫২৬ টাকা। এই সংস্থার স্টকের টার্গেট প্রাইস ৯ হাজার ৬০ টাকা এবং এর স্টপ লস ৮ হাজার ৩০০ টাকা।
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ব্যাঙ্কিং সেক্টরের এই স্টক নিয়েও আশাবাদী ব্রোকারেজ ব্রোকারেজ সংস্থা নুভামা। এই সংস্থার স্টকের দাম এখন রয়েছে ৬০ টাকা। এর টার্গেট প্রাইস ৬৬ টাকা এবং এর স্টপ লস ৫৭ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


