Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ ট্রেডিং সেশনে এই পাঁচ স্টকের বৃদ্ধি হয়েছে। বাজার বিশেষজ্ঞদের নজর এই পাঁচ স্টকের উপর (Stock Market)।
পাঁচ স্টকে বিশেষ নজর (Stock Market)
চলতি সপ্তাহের প্রথম দিনে মার্কেট কিছুটা ডাউন থাকলেও পরের দুদিন আবার চাঙ্গা হয়েছে শেয়ার মার্কেট। দুই ইনডেক্স সূচকেরও বিপুল বৃদ্ধি হয়েছে। সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি হাসি ফুটিয়েছে বিনিয়োগকারীদের মুখে। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বুধবার বেড়েছে ৩১৩ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ। এই বৃদ্ধির জেরে সূচক রয়েছে ৮২ হাজার ৬৯৩ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৯১ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে রয়েছে ২৫ হাজার ৩১৩ পয়েন্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাজার বিশেষজ্ঞারা কিছু স্টকের পরামর্শ দিচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক এই স্টকগুলো কী কী (Stock Market)।
এলঅ্যান্ডটি ফিনান্স লিমিটেড
শেষ ট্রেডিং সেশনে এই স্টকের দাম ১ শতাংশের বেশি বেড়ে হয়েছে ২৪৩.৫৮ টাকা। এলঅ্যান্ডটি ফিনান্স লিমিটেডের স্টকের টার্গেট প্রাইস ২৬০ টাকা এবং স্টপ লস ২৩৫ টাকা।
হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড
গাড়ি প্রস্তুতকারক এই সংস্থার শেয়ারের দামও বলেই মত বিশেষজ্ঞদের। এই স্টকের দাম ১.৮২ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৬৫০ টাকা। এই স্টকের টার্গেট প্রাইস ২ হাজার ৮৫০ টাকা এবং স্টপ লস ২ হাজার ৫৫৫ টাকা (Stock Market)।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দর শেষ ট্রেডিং সেশনে ৩.১২ শতাংশ বেড়ে হয়েছে ১১১.৮২ টাকা। এর স্টকের টার্গেট প্রাইস ১১৭ টাকা এবং স্টপ লস ১১২ টাকা।

বাজাজ কনজিউমার কেয়ার লিমিটেড
লগ্নির জন্য এই সংস্থার দিকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন মার্কেট বিশেষজ্ঞরা। শেষ ট্রেডিংসে এই স্টকের দর ৪.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩৮ টাকা। এর টার্গেট প্রাইস ২৫৫ টাকা এবং স্টপ লস ২৩২ টাকা।
পারাদ্বীপ ফসফেট লিমিটেড
রাসায়নিক সার প্রস্তুতকারক এই সংস্থার স্টকের দাম ২.৫ শতাংশ বেড়ে হয়েছে ১৭৩ টাকা। এই স্টকের টার্গেট প্রাইস ১৮৭ টাকা এবং স্টপ লস ১৬৮ টাকা।
আরও পড়ুন: Today Horoscope: আজ কোন রাশির জন্য আসছে সৌভাগ্যের দিন?
তাছাড়াও বাকি যে সংস্থাগুলোর শেয়ারের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা সেগুলো হলো ইয়েস ব্যাঙ্ক, কোচিন শিপইয়ার্ড, অ্যাপোলো টায়ার্স, ডিক্সন টেকনোলজির শেয়ারেও নজর রাখতে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা (Stock Market)।
(বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


