Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম সেশনে পতন দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে গতি দেখা গেল দুই সূচকে। সেনসেক্স ও নিফটি৫০ দুই সূচকেই পয়েন্ট বেড়েছে (Stock Market)।
দুই সূচকই ঊর্ধ্বমুখী (Stock Market)
শেয়ার বাজারের ওঠানামা চলতেই থাকে। তবে টানা পতনের মুখ দেখেছে দেশের শেয়ার বাজার। তৈরি হয়েছিল চিন্তার মেঘ। তবে শুক্রবার সেই চিন্তার বাতাবরণ কিছুটা হলেও কেটেছে। ওইদিন ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার মার্কেট। শুরুতে কিছুটা পড়ে গেলেও পরে আবার উঠে দাঁড়িয়েছে দুই সূচক (Stock Market)।
বিশ্ব বাজারের ট্রেন্ড ও আরবিআই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের উপর ভর করে একটু হলেও বেড়েছে বাজার বলেই মত বিশেষজ্ঞাদের। সেনসেক্স থেমেছে ২২৩.৮৬ পয়েন্ট উঠে। শুক্রবার সেনসেক্স দাঁড়িয়ে ৮১,২০৭.১৭ পয়েন্ট। নিফটি৫০ ৫৭.৯৫ পয়েন্ট উঠে শেষ করেছে ২৪,৮৯৪.২৫ পয়েন্ট।
এলকেপি সিকিউরিটিজের টেকনিক্যাল অ্যানালিস্ট বৎসল ভুবা জানিয়েছেন নিফটি৫০-এর সূচক তার শর্ট টার্ম রেজিস্ট্যান্সের উপরে আগের দিন দৌড় শেষ করেছে। সামান্য হলেও সেই ধারা বজায় রেখেই রেখেই বাজার উঠেছে। তিনি আরও জানান জে নিফটি৫০ ১০০ দিনের EMA-এর থেকে নিয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট।

শুরুতে পতনের মুখ দেখলেও বেলা শেষে সেনসেক্স-এর সূচকে এসেছে গতি। বিএসই-তে টাটা স্টিল বেড়েছে ৩.৫২ শতাংশ। এখন সেটা দাঁড়িয়ে ১৭৩.৪০ টাকায়। যা সর্বোচ্চ দর ৫২ সপ্তাহে। পাওয়ার গ্রিড বেড়েছে ২.৮৭ শতাংশ। তাছাড়াও দর বেড়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, ভারতী এয়ারটেলের শেয়ারের দরও বেড়েছে। এর জেরেই কিছুটা বেড়েছে সেনসেক্স সূচক।
আরও পড়ুন: Horoscope: শনি দেবতার আশীর্বাদে আজ জ্যোতির্ময় হবে পাঁচ রাশির জীবনপথ…
০.৫৪ শতাংশ বেড়েছে BSE Bankex এই দিন। বিএসই মেটাল বেড়েছে ১.৮৫ শতাংশ। ৪৩৩৯টি স্টকের মধ্যে ২৭২৪টি স্টকের দাম বেড়েছে বিএসই-তে। ব্যাঙ্ক নিফটি ২৪১ পয়েন্ট বেড়ে শেষ করেছে ৫৫,৫৮৯ পয়েন্টে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


