Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকেই পয়েন্ট কমেছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। শেষলগ্নে এসে ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট (Stock Market)।
পতনের মুখ থেকে কামব্যাক দুই সূচকের (Stock Market)
গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনেই পতনের ধারা বজায় ছিল শেয়ার মার্কেটে। পতনের ফলে চিন্তা বাড়ছিল লগ্নিকারীদের। এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে অর্থাৎ সোমবার সকালেও পতন দেখা যায় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের কিন্তু শেষবেলায় ছবিটা পাল্টে যায়। শেষবেলায় ঘুরে দাঁড়ায় দালাল স্ট্রিট। বিশেষজ্ঞদের মতে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের বক্তব্য দালাল স্ট্রিটে ইতিবাচক ভাব দেখা গিয়েছে (Stock Market)।
গত সপ্তাহের ৫ ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্স কমেছিল প্রায় আড়াই শতাংশের কাছাকাছি। সমবার সকালে নিফটি নেমে গিয়েছিল ২৫ হাজার ৫০০ পয়েন্ট নীচে এবং সেনসেক্স কমেছিল প্রায় ৭১৫ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ। কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে পতনের ধাক্কা সামলে পজিটিভে ফেরে দুই সূচক।
বাজার বন্ধের সময় সেনসেক্স শেষ ক্লোজিংয়ের তুলনায় বেড়েছিল ৩০২ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ। এই বৃদ্ধির জেরে সেনসেক্স রয়েছে ৮৩ হাজার ৮৭৮ পয়েন্টে। নিফটি৫০ ১০৭ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে রয়েছে প্রায় ১ হাজার ১৭ পয়েন্টে (Stock Market)।
দুই প্রধান সূচক ঘুরে দাঁড়ালেও মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্স পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সের পতন হয়েছে যথাক্রমে ০.৪১ শতাংশ এবং ০.৬৮ শতাংশ। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে।

পতনের পর বাজারের এই ঘুরে দাঁড়ানোর বিষয় সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, ‘‘ট্রেড ডিল নিয়ে ভারতে নিযুক্ত আমেরিকার হবু রাষ্ট্রদূতের ইতিবাচক মন্তব্য লগ্নিকারীদের মনে আশা জাগিয়েছে। য়া বাজারে পরিস্থিতি বদলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।’
ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। তিনি সোমবার জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ, ততটা আর কোনও দেশের ক্ষেত্রেই নয়। তাছাড়াও ভারতকে ‘প্যাক্স সিলিকা’ জোটে অন্তর্ভুক্ত করতে চায় আমেরিকা। এই বিষয়ে তিন বলেন, ‘‘আগামী মাসে ভারতকে এই জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। এ কথা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’
শুল্ক সংক্রান্ত ভারত ও আমেরিকার মধ্যে টানাপোড়েন চলার আবহে মোদী ও ট্রাম্পের বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে বলে দাবি করেছেন গোর। এই বিষয়ে তিনি জানান, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা দুনিয়া ঘুরেছি। আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সত্যিই বন্ধুত্ব রয়েছে। প্রকৃত বন্ধুরা কোনও ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করতেই পারেন। কিন্তু শেষপর্যন্ত তাঁরা আবার নিজেদের মধ্যে মতপার্থক্য মিটিয়েও ফেলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী এক-দুই বছরের মধ্যেই ভারত সফর আসবেন বলে আমি মনে করি (Stock Market)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


