Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ার বাজারে পজিটিভ ভাইভ থাকায় শেয়ার মার্কেটের ঘুরে দাঁড়ানোর আশা আরও জোরালো হচ্ছে (Stock Market)।
ঘুরে দাঁড়াবে শেয়ার মার্কেট? (Stock Market)
সোমবার প্রথম ট্রেডিং সেশনে মুখ থুবড়ে পড়ার পরেও মঙ্গলবার আবার উঠে দাঁড়ায় দেশের শেয়ার মার্কেট। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ১৩৭২ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ বেড়ে রয়েছে ৭৪ হাজার ৬৮ পয়েন্টে। নিফটি৫০ ৪০০ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে রয়েছে ২২ হাজার ৯১২ পয়েন্টে। বুধবারও কি এই বৃদ্ধি অব্যাহত থাকবে নাকি আবার পতনের খাদে তলিয়ে যাবে দুই ইনডেক্স সূচক (Stock Market)?
বুধবার গিফ্ট নিফটি বেড়েছে ১ শতাংশ বা ২৩০ পয়েন্ট। যার ফলে দালাল স্ট্রিটে বৃদ্ধির হাওয়া জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে শেষ ক্লোজিংয়ের থেকে এই সূচকের ওপেনিং হতে পারে হায়ার পয়েন্টে। এশিয়ার মার্কেটের পজিটিভ ভাইব আরও জোরদার করেছে এই আশাকে। জাপান, হংকং, অস্ট্রেলিয়ার বাজারে বুধবার সকাল থেকে বৃদ্ধি হয়েছে প্রায় দেড় শতাংশের আশেপাশে। ইউরোপের বাজারও শেষ ট্রেডিং সেশনে চাঙ্গা ছিল। তবে মার্কিন বাজারে শেষ ট্রেডিং সেশনে পতন হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে পতন হয়েছে অপরিশোধিত তেলের দামে। প্রতি ব্যারেল দাম কমেছে প্রায় পাঁচ শতাংশের বেশি। যুদ্ধ বন্ধ হওয়ার ইঙ্গিতের পর থেকেই এই বৃদ্ধি। যা তেলের দাম কোমর পক্ষে কাজ করেছে। সোনার দামেও পতন হয়েছে আন্তর্জাতিক বাজারে। যার ফলে পিজিটিভ স্টার্টের ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: Andre Russell: অবসর ১২ নম্বর জার্সির, রাসেলকে বড় সম্মান কেকেআর-এর
এই বিষয়ে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার ক্ষেত্রে আশার আলো দেখা গিয়েছে। যা নিফটি-র পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা বাড়িয়েছে। ২৩ হাজার এই সূচকের স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। বুধবারের ওপেনিংয়ের উপর এই রেজিস্ট্যান্স নির্ভর করবে। নেগেটিভ ওপেনিং বিয়ারিশ সেন্টিমেন্ট ফেরাতে পারে বাজারে। তবে পজিটিভ ওপেনিংয়ে বাজারে চাঙ্গা ভাব ফিরতে পারে (Stock Market)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


