Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেমন থাকবে বৃহস্পতিবারের বাজার? বিশেষজ্ঞদের মতে কোন কোন স্টক থেকে লাভ পেতে পারেন জেনে নিন (Stock Market)।
বৃহস্পতিতে এই কয়েকটি স্টকে নজর রাখুন (Stock Market)
শেষ ট্রেডিং সেশনে বিশেষ কোনও পরিবর্তন দেখা যায়নি দেশের শেয়ার মার্কেটে। বৃহস্পতিবারও একই ছবি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার ট্রেডিং সেশনে সেনসেক্স ওমেছে ৪০ পয়েন্ট বা ০.০০৪ শতাংশ। অন্যদিকে নিফটি৫০ বেড়েছে ১৯ পয়েন্ট বা ০.০০৭ শতাংশ। এই সামান্য বৃদ্ধির ফলে নিফটি৫০ পৌঁছেছে ২৫ হাজার ৯৫৩ পয়েন্ট। সেনসেক্স রয়েছে ৮৪ হাজার ২৩৩ পয়েন্টে (Stock Market)।

বৃহস্পতিবার গিফ্ট নিফটি থেকে মিউটেড স্টার্টের ইঙ্গিত রয়েছে। তবে এশিয়ার বিভিন্ন শেয়ার সূচক পজিটিভ রয়েছে। জাপানের নিক্কেই পৌঁছেছে নতুন উচ্চতায়। এই পরিস্থিতিতে কোন কোন স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন।

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যার ঘটনা! মৌলভীবাজারে হিন্দু যুবকের দেহ উদ্ধার
- অ্যাপোলো টিউবস: এই সংস্থার স্টকের দাম ২২৮০ টাকা। এর টার্গেট প্রাইস ২৪৪০ টাকা এবং স্টপ লস ২২০০ টাকা।
- ইন্দাস টাওয়ার্স: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৪৬৭ টাকা। এর টার্গেট প্রাইস ৫০১ টাকা এবং স্টপ লস ৪৫০ টাকা।
- কোল ইন্ডিয়া লিমিটেড: এই সংস্থার স্টকের দাম ৪১৮ টাকা। এর টার্গেট প্রাইস ৪৩০ টাকা এবং স্টপ লস ৪১০ টাকা।
- এইচডিএফসি ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের স্টকের দাম ৯২৮ টাকা। এর টার্গেট প্রাইস ৯৫৫ টাকা এবং স্টপ লস ৯১০ টাকা।
- চম্বল ফার্টিলাইজার্স: এই স্টকের দাম ৪৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ৪৯০ টাকা এবং স্টপ লস ৪৫৫ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


