Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বছরশেষের আগের দিন বিশেষ ওঠানামা করল না সেনসেক্স ও নিফটি৫০ (Sensex and Nifty50)।
কোন দিকে এগোচ্ছে দেশের দুই সূচক? (Sensex and Nifty50)
দেশের শেয়ার সূচক সারাদিনের ট্রেডিংয়ের পর সামান্য পতন হলেও সেটা সয়ে দৌড় শেষ করেছে। বছরের শেষে এসে লগ্নিকারীদের সাবধানী পদক্ষেপ দেখা গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে রয়েছে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া। সব মিলিয়ে অল্প হলেও ধাক্কা খেয়েছে সেনসেক্স ও নিফটি৫০ (Sensex and Nifty50)।
৩০ ডিসেম্বর মঙ্গলবার ২০.৪৬ পয়েন্ট নেমে BSE Sensex শেষ করেছে ৮৪৬৭৫.০৮ পয়েন্টে। NSE Nifty 50 মাত্র ৩.২৫ পয়েন্ট নেমে শেষ করেছে ২৫,৯৩৮.৮৫ পয়েন্টে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞদের মতে বিশ্ব বাজারে ট্রেন্ড থাকা সত্ত্বেও ডোমেস্টিক মার্কেট ভোলাটাইল রয়েছে। বছরের শেষ দিনগুলিতে লগ্নিকারীদের খুব সাবধানী পদক্ষেপ লক্ষ্য করা গেছে। বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। এই দিন কিছু স্টকে উত্থান দেখা গেলেও বেশ কিছু স্টকে পতনও দেখা গিয়েছে (Sensex and Nifty50)।

আরও পড়ুন: Rekha Amitabh: পুরোনো প্রেম ভোলা যায় না, অগস্ত্যকে স্নেহের চুম্বন রেখার!
বেড়েছে কোন কোন স্টক
জিন্দাল স্টিল (৩.১১%), আদানি পাওয়ার (৩%), শ্রীরাম ফিনান্স (২.৫০%), আদানি এনার্জি সলিউশন (২.৪৮%), হিন্দালকো (২.২১%), বাজাজ অটো (২.১৫%)। এছাড়া, ব্যাপক বেড়েছে হিন্দুস্তান কপার (৯.৪২%), ওরিয়েন টেক (১৯.৪৫%), কেপি গ্রিন এনার্জি (১৭.১১%)।
কোন কোন স্টকে পতন
মাজাগন ডক শিপ (২.৯৫%), সোলার ইন্ডাস্ট্রিজ (২.৪৬%), বাজাজ হোল্ডিং (২.৩৮%), ম্যাক্স হেল্থকেয়ার (২.১৯%), এটার্নাল (২.০৩%), ইনফোসিস (১.২৮%), ইন্টারগ্লোব অ্যাভিয়েশন (১.৩৭%), রিলায়েন্স পাওয়ার (৪.৬৫%)-র মতো একাধিক স্টক।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


