Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেনসেক্স ও নিফটি৫০-তে টানা পতন। সোমবার ডামাডোলের পরে মঙ্গলবারও ক্রমশ পড়েছে সূচক (Stock Market)।
শেয়ার মার্কেটে পতন অব্যাহত (Stock Market)
সোমবার টালমাটালের পর মঙ্গলবারও সকাল থেকে স্টক মার্কেটে পতন অব্যাহত। সেনসেক্স, নিফটি৫০, ব্যাঙ্ক নিফটি-র নিম্নগতি চিন্তা বাড়িয়েছে লগ্নিকারীদের। এই দিন সকাল ১০ টার মধ্যে ২০০ পয়েন্ট পড়ে গিয়েছিল মার্কেট। সকাল সাড়ে ১১টা নাগাদ ৩০০ পয়েন্ট পড়ে যায় মার্কেট (Stock Market)।
৪ নভেম্বর, সকাল ১১টা ৪০ নাগাদ নিফটি ৫০ সূচক প্রায় ১১০ পয়েন্ট পড়ে যায়। নিফটি নেমে যায় ২৫৭০০-এর নীচে। অন্যদিকে ওই একই সময়ে সেনসেক্সও পড়ে গিয়েছে ৩০০ পয়েন্টেরও বেশি, ৮৩৬৬৫ পয়েন্টের আশেপাশে ছিল ওই সূচক। প্রবল ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটিও। ২৯০ পয়েন্টের মতো পড়ে গিয়ে ৫৭,৮০০-এর স্তরের আশেপাশে ছিল এই সূচক (Stock Market)।
পতনের বাজারেও দাম বেড়েছে বেশ কিছু সংস্থার স্টকের। দুপুর ১২টার মধ্যে Titan Co-এর স্টকের দাম বেড়েছে ২.৪৫%, ভারতী এয়ারটেল বেড়েছে ২%-এর বেশি। ICICI লোম্বার্ড, HDFC লাইফের স্টকের দাম বেড়েছে। অ্যাভিনিউ সুপারমার্কেট লাভের মুখ দেখিয়েছে। ১ শতাংশের মতো বেড়েছে BPCL-ও।

আরও পড়ুন: US ELECTION: মঙ্গলের নির্বাচনে চরম পরীক্ষা ট্রাম্পের
তবে সকাল থেকে ধাক্কাও খেয়েছে বেশ কিছু সংস্থার স্টক। প্রায় ৩%-এর কাছাকাছি পড়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। পড়েছে টাটা কনজিউমার প্রোডাকশন। ২.৫০% পড়েছে সোলার ইন্ডাস্ট্রিজ, দাম পড়েছে Tata Power-এর। গোদরেজ কজিউমারের দাম পড়েছে ১.৮৮%। ব্যাপক পতন দেখা গিয়েছে Reliance Power-এর স্টকের ৬.৭২% দাম পড়েছে বেলা ১২টা পর্যন্ত (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


