Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই শেয়ার বাজারের এই বেহাল পরিস্থিতি নিশ্চিত ভাবে চিন্তা বাড়াবে লগ্নিকারীদের (Sensex and Nifty50)।
পতন দুই বেঞ্চমার্ক সূচকের (Sensex and Nifty50)
নতুন বছরেও শেয়ার মার্কেটের টানাপোড়েন কাটল না। চলতি সপ্তাহের পাচঁ সেশনেই ধস নেমেছে দালাল স্ট্রিটে। পতন হয়েছে দেশের দুই বেঞ্চমার্ক সূচকের। যার ফলে চিন্তা বাড়ছে লগ্নিকারীদের। এই সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০ প্রায় আড়াই শতাংশের মতো পড়েছে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী এর কারণে বাজারের ক্ষতি হয়েছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা (Sensex and Nifty50)।
এই সপ্তাহে সেনসেক্স শুরু করেছিল ৮৫,৬৪০ পয়েন্ট থেকে কিন্তু শেষ করল ৮৩,৫৭৬ পয়েন্টে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক পড়েছে ৬০৫ পয়েন্ট। অন্যদিকে নিফটি৫০ ২৬ হাজার ৩৩৩ পয়েন্টে শুরু করেছিল কিন্তু শেষ সময়ে এসে ১৯৩ পয়েন্ট পরে শেষ করেছে ২৫ হাজার ৬৮৩ পয়েন্টে।
দুই সূচকের পাশাপাশি পতন হয়েছে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং সেক্টরাল ইনডেক্সগুলিরও। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের পয়েন্ট কমেছে যথাক্রমে ০.৯০ শতাংশ। এর পাশাপাশি ডাউন হয়েছে সেক্টরাল ইনডেক্সেও। এই পতনের আবহে নিফটি-তে পয়েন্ট বেড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, আইটি এবং পিএসইউ ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের।

গত কয়েকদিনের পতনের পিছনে বেশকিছু কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর বিল আনা হয়েছে আমেরিকায়। এই পরিস্থিতিতে রপ্তানি ধাক্কা খাবে আর এই আশঙ্কা শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই জানিয়েছেন মার্কেট এক্সপার্টরা (Sensex and Nifty50)।
অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকাতে নিয়ে আসার পর ট্রাম্পের দৈনন্দিন হুমকি পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত তেল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নানান পদক্ষেপ বিশ্ব বাজারে প্রভাব ফেলেছে এবং এর কারণে অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। এই প্রভাব শেয়ার মার্কেটে এড়াতে পারবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাছাড়া লগ্নিকারীদের সাবধানী মনোভাব দেখা গিয়েছে।
আরও পড়ুন: Weather: উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ! কমল দক্ষিণের তাপমাত্রা
ভারত-আমেরিকার ট্রেড ডিল নিয়ে অনশ্চিয়তা এবং এই বাণিজ্য চুক্তি কবে হবে এর কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার মধ্যে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার প্রবণতাও বজায় রয়েছে। সব মিলিয়ে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। তবে শেয়ার মার্কেটের এই হাল লগ্নিকারীদের মধ্যে চিন্তা দিনদিন বাড়িয়ে তুলছে (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


