Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ বেলায় লগ্নিকারীদের শেয়ার কিনতে উৎসাহ লাফিয়ে বেড়েছে দেশের দুই ইনডেক্স সূচকের গ্রাফ (Stock Market)।
সোমবার অবশেষে বৃদ্ধি পেল দুই সূচক (Stock Market)
যুদ্ধের আবহে পতনের ধাক্কা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে দেশের শেয়ার বাজারে। সকালে পজিটিভ স্টার্ট সত্ত্বেও সারাদিন শেয়ার বাজারের গ্রাফ কখনও উঠেছে আবার কখনও নেমেছে। শেষ বেলায় বিনোয়োগকারীদের শেয়ার কেনার উৎসাহের কারণে লাফিয়ে বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ। এর কারণে কিছুটা হলেও স্বস্তিতে মার্কেট এক্সপার্টরা এবং লগ্নিকারীরা (Stock Market)।
সোমবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ১.২৫ শতাংশ বা ৯৩৯ পয়েন্ট। এই বৃদ্ধির জেরে সাড়ে ৭৫ হাজারের গণ্ডি পার করেছে সেনসেক্স। নিফটি৫০ বেড়েছে ১.১১ শতাংশ বা ২৫৭ পয়েন্টে। এই বৃদ্ধির পরে এনএসই-র বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ২৩ হাজার ৪০৮ পয়েন্টে। সোমবারের ট্রেডিং সেশনে তবে পয়েন্ট কমেছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সগুলির।

শেয়ারে কেনাবেচা বৃদ্ধির ফলে সোমবারের বাজারে এই উত্থান বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মতো শেয়ার লগ্নিকারীদের কেনার প্রবণতা বেড়েছে। এর ফলে লাফিয়ে বেড়েছে দুই বেঞ্চমার্ক সূচক।
আরও পড়ুন: Manali: মানালিতে তুষারপাতের কারণে বিপাকে পর্যটকরা
এক্সপার্টদের মতে, সাম্প্রতিক পতনের ফলে অনেক বড় সংস্থার শেয়ারের দাম কমে গিয়েছিল। ফলে লগ্নিকারীরা এটিকে আকর্ষণীয় প্রবেশের সুযোগ হিসেবে দেখেছেন। সেই কারণেই বাজারের শেষ পর্যায়ে বড় সংস্থার শেয়ারে কেনার ঝোঁক বেড়েছে।
বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, ‘দিনের শেষভাগে বাজারে শক্তিশালী প্রত্যাবর্তন দেখা গিয়েছে। অটো, ব্যাঙ্কিং এবং এফএমসিজি-র মতো সেক্টরে ভ্যালু বাইংয়ের জেরে এই উত্থান হয়েছে।’ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে বাজারের মনোভাব অনেকটাই নির্ভর করবে হরমুজ প্রণালী অঞ্চলের পরিস্থিতির উপর (Stock Market)।


