Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকটি স্টক নিয়ে ভবিষ্যতের জন্য আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ (Stock Market)।
কয়েকটি স্টক দিতে পারে ব্যাপক লাভ (Stock Market)
এই মুহূর্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট। এই আবহে লগ্নিকারীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোন সেক্টরে বৃদ্ধি আসবে? লাভ হতে পারে কোন সেক্টরের স্টক থেকে? ভারতের ব্রোকারেজ সংস্থা খোঁজ দিচ্ছে এমন কয়েকটি সেক্টরের। এই মুহূর্তে তাঁদের মত অনুযায়ী নজর রাখা যেতে পারে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন স্টকে। এক প্রতিবেদন অনুযায়ী মূলধনী ব্যয় বৃদ্ধি, অর্ডার বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট প্রজেক্ট বৃদ্ধি পাওয়ার কারণে গতি আসতে পারে এই সেক্টরের স্টকে (Stock Market)।
ব্রোকারেজ সংস্থার মতে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারেও সুখবর রয়েছে রয়েছে। আর এর পিছনে রয়েছে একাধিক কারণ, যেমন পুনর্নবীকরণ যোগ্য শক্তির পরিকাঠামো বৃদ্ধি, ডেটা সেন্টারের সংখ্যা বৃদ্ধি, শিল্পের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, ইভি চার্জিংয়ের পরিকাঠামো তৈরি।

২০২৫ থেকে ২০২৮ অর্থবর্ষ পর্যন্ত বেশ ভাল যায় বৃদ্ধি দেখাবে বলেই মনে করছেনবিশ্লেষকদের একাংশ। সেই সব কথা মাথায় রেখে যে তিনটি স্টকের পরামর্শ দিচ্ছেন তাঁরা সেগুলো হল CG Power (টার্গেট ৯০০ টাকা), Atlanta Electricals (টার্গেট ৯০০ টাকা), GE Vernova (টার্গেট ৯০০ টাকা)। এছাড়া Siemens Energy নিয়েও আশাবাদী তাঁরা।
আরও পড়ুন: Manipur Earthquake: অশান্তির মাঝেই ভূমিকম্পে কাঁপল মণিপুর
ব্রোকারেজ সংস্থাগুলির মতে, এই স্টকগুলির ভ্যালুয়েশন বেশ হাই। কিন্তু আয় বৃদ্ধির সুযোগ থাকায় এবং রপ্তানির সুযোগ থাকায় এই ভ্যালুয়েশন ধরে রাখতে পারবে এই সংস্থার স্টকগুলি বলেই মনে করছেন এক্সপার্টরা।
ভারতের National Electricity Plan বিদ্যুৎ পরিবহন (Transmission) সেক্টরে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের প্ল্যান করছে। তার ফলও দেথখা গিয়েছে। পুনর্নবীকরণ যোগ্য শক্তির ইন্টিগ্রেশনে বেশ বড় অর্ডার আসা শুরু হয়েছে, পরিকাঠামো ক্ষেত্রে কাজ হচ্ছে এই সংস্থার। আগামী কয়েকবছর এই দৌড় দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। একদিকে পাওয়ার সেক্টর নিয়ে যেমন আশা প্রকাশ করেছেন তেমন ব্যাঙ্কিং সেক্টরের দিকেও বিশেষ ভাবে নজর রাখছেন তাঁরা (Stock Market)।


