Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার BSE Sensex ২৬৬.৪৭ পয়েন্ট উঠে বন্ধ হয়েছে ৮৩৫৮০.৪০ পয়েন্টে (Stock Market)।
পতনের পরেও ঘুরে দাঁড়াল দুই ইনডেক্স সূচক (Stock Market)
ভারতের শেয়ার মার্কেট পরে গিয়েও ঘুরে দাঁড়াল। দিনের শুরুতে পতন দেখা গেলেও বাজার বন্ধের আগে উপরে উঠেই বন্ধ হয়েছে সেনসেক্স ও নিফটি। FMCG সেক্টরে জাম্প দেখা গেলেও ধাক্কা লেগেছে আইটি সেক্টরে (Stock Market)।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সেনসেক্স ২৬৬.৪৭ পয়েন্ট উঠে বন্ধ হয়েছে ৮৩৫৮০.৪০ পয়েন্টে। এর পাশাপাশি নিফটি৫০ সূচক ৫০.৯০ পয়েন্ট উঠে বন্ধ হয়েছে ২৫৬৯৩.৭০ পয়েন্টে।

দিনভর ট্রেডিং শেষের পর দেখা গিয়েছে ৭ শতাংশের বেশি দাম বেড়েছে LIC-এর স্টকের দামে। ITC-এর স্টক বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশের বেশি। এছাড়াও দাম বেড়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্সের স্টকের। অন্যদিকে দাম কমেছে একাধিক আইটি স্টকের। সেই তালিকায় রয়েছে টেক মাহিন্দ্রা, TCS। তবে ধাক্কা খেয়েছে আদানি পোর্টস, এশিয়ান পেইন্টস, এটার্নাল।

আরও পড়ুন: SIR Hearing: আজ SIR শুনানির শেষ দিন, শুনানিতে গরহাজির ৫ লক্ষ ভোটার, তালিকা থেকে বাদ যেতে পারে নাম
ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের মতে দিনভর শেয়ার মার্কেট ঝিমিয়ে থেকেছে। দিনের শেষে ফ্ল্যাট মার্কেটে কিছুটা হলেও গতি দেখা গিয়েছে। মার্কেট এক্সপার্টদের মতে FMCG এবং বেসরকারি ব্যাঙ্কগুলির স্টক বাছাই করে কিনতে দেখা গিয়েছে। উল্টোদিকে দেশের আইটি সংস্থার স্টকে পতন দেখা গিয়েছে। এক্সপার্টদের মতে আশা অনুযায়ী তেমনই নীতির কথা বলেছে ভারতের রিসার্ভ ব্যাঙ্ক। অন্যদিকে লগ্নিকারীদের নজর রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা-ইরানের সম্পর্ক কোনদিকে এগোয় (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


