Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবারে ব্যাঙ্ক নিফটি ৭৮৯.১০ পয়েন্ট উঠে শেষ হয়েছে ৫৭৩৭১.৪৫ পয়েন্টে (Stock Market)।
মঙ্গলে ‘মঙ্গল’ স্টক মার্কেটে (Stock Market)
মঙ্গলবার সারাদিন গতি দেখা গিয়েছে শেয়ার মার্কেটে। উত্থান হয়েছে দুই ইনডেক্স সূচকের। গ্রিন জোনে ভারতের শেয়ার মার্কেট শেষ করেছে এই দিন। মঙ্গলবার সারাদিন ঊর্ধ্বগামী থেকেছে দালাল স্ট্রিট। এই দিন নিফটি৫০ সূচক ২১১.৭৫ পয়েন্ট উঠে শেষ করেছে ২৪৫৭৬.৬০ পয়েন্টে। অন্যদিকে ৭৫৩.০৩ পয়েন্ট উঠে ৭৯২৭৩.৩৩ পয়েন্টে থামে সেনসেক্স। ব্যাঙ্ক নিফটি উঠেছে ৭৮৯.১০ পয়েন্ট। যার ফলে এই সূচক শেষ করেছে ৫৭৩৭১.৪৫ পয়েন্টে (Stock Market)।
ক্লোজিং হওয়ার পর দেখা গিয়েছে সেনসেক্স-র মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে Trent-এর, যার পরিমাণ ৩.৫৫ শতাংশ। তারপরেই রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, বেড়েছে ৩.১৩%। ICICI ব্যাঙ্ক ও বাজাজ ফিনান্সের শেয়ারেরও দাম বেড়েছে। গতি দেখা গিয়েছে HDFC ব্যাঙ্কেও।
অন্যদিকে এই সূচকে ভারত ইলেকট্রনিক্স লিমিঢেড ধাক্কা খেয়েছে। Titan কমেছে ০.৮৮ শতাংশ। ধাক্কা খেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও, NTPC, পাওয়ার গ্রিড কর্পোরেশন (Stock Market)।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ মিতে যাবে এই ইঙ্গিতের পরেই উত্থান দেখা গিয়েছে মার্কেটের। বিশেষগ্যদের মতে, ‘FMCG এবং রিয়েলটি স্টকে দৌড় দেখা গিয়েছে। সংস্থার আর্নিং বাড়বে এই আশার উপর ভিত্তি করে বেড়েছে বলে মনে করছেন তিনি। এছাড়াও, বিদেশি মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় বেড়েছে ব্যাঙ্কের স্টক।’
তবে বুধবারের সকালটা ভাল হয়নি শেয়ার মার্কেটে। দুই সূচকই সকাল থেকে লাল হয়ে রয়েছে। সেনসেক্স রয়েছে ৭৮,৫৩৭ পয়েন্ট যা আগের থেকে ০.৯৩ শতাংশ পড়েছে অন্যদিকে ০.৮০ শতাংশ পড়ে নিফটি৫০ রয়েছে ২৪,৩৭৯ পয়েন্টে (Stock Market)। এক্সপার্টদের মতে এখনই নিশ্চিত করে সবটা বলা যাচ্ছে না কারণ ভূ-রাজনৈতিক প্রেক্ষিত যদি আবার পরিবর্তিত হয় তবে তার প্রভাব পড়তে পারে মার্কেটে। তবে গত দুই সপ্তাহের সাপ্তাহিক পারফরম্যান্স দেখে অনেকের আশা যে হয়ত সামলে উঠবে দালাল স্ট্রিট।


