Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে গতি দেখা যাচ্ছে দেশের দুই বেহমার্ক ইনডেক্সে (Stocks)।
এই পাঁচ স্টকে নজর রাখুন (Stocks)
ভারতের শেয়ার মার্কেটের শুরু এই সপ্তাহে আশা জাগাচ্ছে লগ্নিকারীদের মধ্যে। ৯ ফেব্রুয়ারি বাজার খোলার পর থেকেই গতি দেখা যাচ্ছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বিশেষজ্ঞদের মতে মধ্য থেকে লং টার্মের ক্ষেত্রে বাজারে গতি দেখা যেতে পারে। সম্প্রতি RBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে খুচরো মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও সেটা থাকে সহনশীলতার মাত্রার মধ্যে। অন্যদিকে ২০২৬ অর্থবর্ষ ও ২০২৭ অর্থবর্ষের প্রথম দিকের জন্য জিডিপি বৃদ্ধির মাত্রা আগের তুলনায় RBI বাড়িয়েছে আর এই আবহেই গতি দেখা গিয়েছে দেশের স্টক মার্কেটে (Stocks)।

এই পরিস্থিতিতে বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন ২০২৬-এর শেষে নিফটি৫০ পৌঁছে যেতে পারে ২৯৫০০ পয়েন্টে। তাঁদের মতে মধ্য ও দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আসার এল দেখা যাচ্ছে। এই আবহে লগ্নিকারীদের কম দামে ভাল স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদি পাঁচটি স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
- IDFC First Bank: টার্গেট প্রাইস: ১০০ টাকা
- Pearl Global Industries: টার্গেট প্রাইস: ২২৫৫ টাকা
- Alivus Life Sciences: টার্গেট প্রাইস: ১১৯০ টাকা
- Aeroflex Industries: টার্গেট প্রাইস: ২৪৫ টাকা
- Mahindra Lifespace Developers: টার্গেট প্রাইস: ৫০৫ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


