Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আলো, উজ্জ্বলতা আর নতুন (Diwali Muhurat Trading) সম্ভাবনার বার্তা নিয়েই আসে দীপাবলি। কালীপুজোর পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর, গোটা দেশ যখন উৎসবের আনন্দে মেতে থাকবে, তখনই ভারতের শেয়ার বাজারেও শুরু হবে এক বিশেষ প্রথা-‘মুহুরত ট্রেডিং’।
অনেকেরই প্রশ্ন, ছুটির দিনে যখন ব্যাংক-বাজার সব বন্ধ থাকে, তখন শেয়ার বাজার কীভাবে খোলা থাকে? এর উত্তর লুকিয়ে আছে বহু পুরনো এক ঐতিহ্যে।
মুহুরত ট্রেডিং কী? (Diwali Muhurat Trading)
‘মুহুরত’ শব্দের অর্থ হল শুভ মুহূর্ত (Diwali Muhurat Trading) । দীপাবলি বা লক্ষ্মীপুজো মানেই ধন-সম্পদ আহ্বানের সময়। সেই প্রথা মেনেই প্রতি বছর এই বিশেষ দিনে শেয়ার বাজারে এক ঘণ্টার জন্য ট্রেডিং সেশন আয়োজন করা হয়।

এই বছর ২১ অক্টোবর, মঙ্গলবার মুহুরত ট্রেডিং অনুষ্ঠিত হবে। সময়সীমা সাধারণত সন্ধ্যার দিকে হয়- এক ঘণ্টার জন্য। তবে এটি নিছক প্রতীকী ট্রেডিং নয়। এই মুহূর্তকে নতুন অর্থবছরের সূচনা হিসেবেই গণ্য করেন বিনিয়োগকারীরা।
কোথা থেকে এল এই প্রথা? (Diwali Muhurat Trading)
এই প্রথার সূচনা হয়েছিল ১৯৫৭ সালে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এ। তখন থেকেই শেয়ার বাজারে দীপাবলির (Diwali Muhurat Trading) দিন এই বিশেষ ট্রেডিং শুরু হয়। পরবর্তীকালে ১৯৯২ সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-ও এই রীতিকে অনুসরণ করে।
শুধু ভারতীয় বিনিয়োগকারীরা নন, দেশের বাইরে থাকা এনআরআই এবং প্রবাসী ভারতীয়রাও এই সময়ে টোকেন বিনিয়োগ করতে আগ্রহী হন। কারণ, এই শুভ সময়ে বিনিয়োগ করলে ভবিষ্যতের জন্য শুভফল মেলে, এমনটাই বিশ্বাস।
কেন করেন বিনিয়োগকারীরা মুহুরতে ট্রেডিং? (Diwali Muhurat Trading)
বিশেষজ্ঞদের মতে, এই এক ঘণ্টার ট্রেডিং সাধারণত লাভের উদ্দেশ্যে হয় না। বরং এটি হল প্রতীকী বিনিয়োগ- নতুন বছরের শুরুতে শুভ শক্তিকে আহ্বান জানানো। অনেকেই সামান্য পরিমাণ শেয়ার কিনে রাখেন ভবিষ্যতের দীর্ঘমেয়াদি লাভের আশায়।
আরও পড়ুন: Delhi Air Pollution: দীপাবলির রাতে বাজির ধোঁয়ায় দমবন্ধ দিল্লি, বাতাসের গুণমান ‘ভয়ানক খারাপ’!
এটি এক ধরনের মানসিক প্রস্তুতি ও আস্থা স্থাপনের ক্ষেত্রেও সাহায্য করে। অনেক ব্যবসায়ী এবং ট্রেডার এই সময় নতুন অ্যাকাউন্ট খুলে, নতুন খাতা লেখে বা প্রথম শেয়ার কেনেন- যেন নতুন আর্থিক যাত্রার সূচনা হয় এক শুভ লগ্নে।
কারা বিনিয়োগ করবেন?
আপনি যদি নতুন বছর নিজের পোর্টফোলিও শক্তিশালী করতে চান, তাহলে মুহুরতের এই এক ঘণ্টাই হতে পারে এক আদর্শ সময়। টোকেন অর্থে সামান্য কিছু শেয়ার কেনাও আপনাকে আত্মবিশ্বাস জোগাতে পারে।


