Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইতিহাসের সাল-তারিখ গুলিয়ে যাচ্ছে (Study Tips)? ভূগোলে দেশের সীমানা মেলাতে সমস্যা? জ্যামিতি আর উপপাদ্য পড়তে গিয়ে যেন মাথায় তালগোল পাকছে? এমন অভিজ্ঞতা বহু ছাত্রছাত্রীরই হয়, বিশেষ করে পরীক্ষার ঠিক আগে। অনেকেই অভিযোগ করেন-সারাবছর পড়েও ঠিক সময়ে সব ভুলে যাচ্ছেন। কোনও কোনও ছাত্র তো পড়ার কিছুদিন পরই সব ভুলে যান। মুখস্থ করা যেমন কঠিন, তেমনই স্মরণে রাখাও কঠিন হয়ে ওঠে। এই সমস্যার একটাই উপায়-স্মার্ট স্টাডি। শুধু সময় ধরে বইয়ের সামনে বসে থাকা নয়, জানতে হবে কীভাবে পড়লে সহজে মনে থাকবে।
পড়ার পদ্ধতিতেই লুকিয়ে সমাধান (Study Tips)
চ্যাপ্টার ভাগ করে পড়া: একসঙ্গে গোটা অধ্যায় পড়তে গেলে অনেক সময়ই তথ্য (Study Tips) গুলিয়ে যায়। তার বদলে অধ্যায়টিকে ছোট ছোট অংশে ভাগ করে পড়ুন। প্রতিটি অংশ পড়ার পর নিজেকে প্রশ্ন করুন, সংক্ষেপে লিখে ফেলুন বা কাউকে বোঝান। এতে তথ্যটা মাথায় গেঁথে যাবে।
বাড়িতে মক টেস্ট দিন: নিজে নিজেই (Study Tips) টেস্ট নিন। সময় বেঁধে উত্তর লেখার অভ্যাস তৈরি করুন। এতে বিষয়টি দ্বিতীয়বার পড়া হয়, আবার পরীক্ষার ভীতি ও সময় ব্যবস্থাপনার অভ্যাসও তৈরি হয়।
নিজের ভাষায় বুঝিয়ে বলা: কোনও বিষয় পড়ার পর সেটা নিজে নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন। পরিবারের কাউকে বোঝাতে বলুন বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মতো করে বলুন। এটা বোঝার ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে।

ভিজ্যুয়াল টুল ব্যবহার করুন: গাণিতিক সূত্র, রসায়নের চিহ্ন বা ইতিহাসের সাল-তারিখ বড় করে কাগজে লিখে চোখের সামনে রাখুন-পড়ার টেবিল বা দেয়ালে। বারবার চোখে পড়লে, সেটা স্মৃতিতে জমা হতে সময় লাগে না।
নিয়মিত রিভিশন: একবার পড়ে রেখে দিলে মনে থাকার সম্ভাবনা কমে যায়। তাই এক মাস অন্তর অন্তর পুরনো বিষয়গুলি ঝালিয়ে নিন। ছোট ছোট নোট বা ফ্ল্যাশকার্ড ব্যবহার করলে আরও ভালো ফল মিলবে।
মনোযোগে বাধা নয়, মোবাইল দূরে রাখুন: পড়ার সময় ফোন দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়া, রিল বা গেমে সময় নষ্ট না করে সম্পূর্ণ মনোযোগ দিন বইয়ের পাতায়।
আরও পড়ুন: Koushani Mukherjee: পুজোয় কৌশানির ‘সিঙ্গেল লাইফ’, উৎসবের মরশুমে অভিনেত্রীর অন্য প্ল্যান!
পর্যাপ্ত ঘুম: পড়া মাথায় রাখতে হলে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম না হলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না, ফলে শেখা জমে না মস্তিষ্কে।


