Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জুন মাসে দেশের বিভিন্ন (Bank Holiday) অঞ্চলে ব্যাংকের ছুটির সংখ্যা মোটামুটি বেশি। সারা ভারতে এই মাসে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। সাধারণত এই ছুটিগুলো নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে দেশের প্রতিটি রাজ্যের সঙ্গে সমন্বয় করে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় থাকে বিভিন্ন আঞ্চলিক উৎসব, রবিবার, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও।
মাসিক ছুটির তালিকা প্রকাশ (Bank Holiday)
ব্যাংকের গ্রাহক ও কর্মীরা যাতে ছুটির তথ্য আগে থেকে (Bank Holiday) জানতে পারেন, তাই রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে মাসিক ছুটির তালিকা প্রকাশিত হয়। সরকারি ও বেসরকারি সব ব্যাংক এই ছুটির নিয়ম অনুসরণ করে কাজ করে। তবে কিছু রাজ্যে অতিরিক্ত কিছু বিশেষ ছুটি থাকতে পারে, যা কেবল ঐ রাজ্যের জন্য প্রযোজ্য। তাই ব্যাংকে যেতে যাওয়া গ্রাহকদের অবশ্যই এই তালিকা দেখে নেয়া উচিত, যাতে প্রয়োজনীয় কাজ সময় মতো সম্পন্ন করা যায় এবং অপ্রত্যাশিত সমস্যায় পড়তে না হয়।
দেশের সব ব্যাংক বন্ধ (Bank Holiday)
জুন মাসের শুরুতেই ১ তারিখ রবিবার হওয়ায় দেশের সব (Bank Holiday) ব্যাংক বন্ধ থাকবে। এরপর কেরালার কোচি ও তিরুভনন্তপুরমে ৬ জুন শুক্রবার বকরি-ইদের জন্য ব্যাংক বন্ধ থাকবে। এর ঠিক পরের দিন অর্থাৎ ৭ জুন সারাদেশে বকরি-ইদ পালিত হবে, যদিও অন্যান্য রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে না। ৮ জুন রবিবারের কারণে আবারও সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এই কারণে কেরালায় কেরলাবাসী তিনদিনের একটি দীর্ঘ ছুটির সুবিধা পাবেন।
রথযাত্রার কারণে ব্যাংক বন্ধ
১১ জুন হিমাচল প্রদেশ ও সিকিমে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। মাসের দ্বিতীয় শনিবার ১৪ জুন এবং চতুর্থ শনিবার ২৮ জুন ব্যাংককর্মীদের নিয়মিত ছুটি থাকবে। এর পাশাপাশি প্রতি রবিবার ১৫, ২২ ও ২৯ জুনও সব ব্যাংক বন্ধ থাকবে।আরেকটি বিশেষ ছুটি রয়েছে ২৭ জুন, যখন ওড়িশা ও মণিপুরে রথযাত্রার কারণে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ৩০ জুন সোমবার মিজোরামে রেমনা নি উৎসব উপলক্ষ্যে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা আছে।

প্রয়োজনীয় আর্থিক লেনদেন
ব্যাংকের ছুটির এই তালিকা থেকে বোঝা যায়, জুন মাসে বেশ কিছু ধর্মীয় ও আঞ্চলিক উৎসব রয়েছে, যা গ্রাহক এবং কর্মীদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ব্যাংকিং সেবার সাথে যুক্ত সবাইকে ছুটির দিনগুলো আগে থেকে নজরে রাখতে হবে। এতে প্রয়োজনীয় আর্থিক লেনদেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা যথাসময়ে পরিকল্পনা করতে পারবেন।
আরও পড়ুন: Weather Forecast: বঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ২৪ পরগনায় জারি জলোচ্ছ্বাসের সতর্কতা!
সুতরাং, জুন মাসে ব্যাংককর্মীদের এই ছুটির তথ্য জানা খুবই জরুরি। সময় মতো কাজ সেরে রাখা, জরুরি লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থা রাখা গ্রাহকদের জন্য ভালো হবে। যাতে কোনো জরুরি মুহূর্তে বাধা না পড়ে। রিজার্ভ ব্যাংকের নিয়মিত আপডেট মনোযোগ দিয়ে দেখে নেয়া প্রয়োজন।


