Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের শীর্ষস্থানীয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সম্প্রতি তিনি মুম্বাই সফর করেছেন। তবে কোনও ছুটি নয়, বরং একটি বিজ্ঞাপনের শুটিং ছিল অভিনেত্রীর । সেখানে বান্ধবী মৌনী রায়ের (Mouni Roy) সাথে সময় কাটিয়েছেন। আর তারই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
বলিউডে পা (Subhashree Ganguly)
গুঞ্জন উঠেছিল শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বলিউডে পা রাখবেন । তবে সেসব কিছুই না। আপাতত অভিনেত্রীর মুম্বাই সফর শুধু বিজ্ঞাপনের শ্যুটের উদ্দেশ্যে। তবে অনুরাগীরা মনে করছেন, তাঁর এই যাত্রা হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। আগে একবার অভিনেত্রীর কাছ থেকেই শোনা গিয়েছিল, তিনি বলিউডে ছোট পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পরিচালক অনুরাগ বসু (Anurag Basu) তাঁকে হিন্দি টেলিভিশনে অভিনয়ের অফার দিয়েছিলেন। কিন্তু শুভশ্রীর (Subhashree) লক্ষ্য ছিল শুধু বড় পর্দায়। আর বলা যেতে পারে, সে কারণেই আজ শুভশ্রী টলিউডের শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন।
বন্ধুত্বের মিষ্টি মুহূর্ত (Subhashree Ganguly)
মুম্বাইয়ে শ্যুট ছাড়াও শুভশ্রী ও মৌনীর (Subhashree – Mouni) বন্ধুত্বের এক মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো পোশাকে দুজনকে একসাথে পার্টি মুডে ধরা দিতে দেখা গিয়েছে। যা দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। শুটিং শেষ করে শুভশ্রী ইতিমধ্যেই কলকাতায় ফিরেছেন । অভিনেত্রী পরবর্তী কাজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন বলে শোনা গিয়েছে। যদিও বলিউডে কাজের কোনও ঘোষণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি অভিনেত্রীর থেকে।
স্বীকার করে নেওয়া
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), শুধুমাত্র অভিনেত্রীই নন, তিনি মা ও স্ত্রীর ভূমিকায় উজ্জ্বল । হাজার কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করে সংসার সামলান। আবার নতুন নতুন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন ভরিয়ে দেন। আর শুভশ্রীর এই ব্যালেন্স করে চলা স্বীকার করে নিয়েছেন তাঁর প্রিয়জনেরাই।
আরও পড়ুন: World Photography Day: ছবিপ্রেমীদের ভিড় কলকাতায় “ফটোগ্রাফিয়া ২০২৫”
নিজেকে তুলে ধরা
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব শুভশ্রী (Dev -Subhashree) অভিনীত ‘ ধূমকেতু’ ( Dhumketu) ছবি। যে ছবি প্রায় দশ বছর পর মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই ধূমকেতু ছবি নিয়ে অনুরাগী থেকে দর্শক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। শুধুমাত্র তাই নয়, এখনও যে দর্শকমনে দেব শুভশ্রীর স্থান অটুট, তা প্রমাণ করে দিয়েছে ধূমকেতু ছবি। আর শুভশ্রী যে কতটা দক্ষ অভিনেত্রী ,তা বারে বারে প্রমাণ দিয়েছেন নতুন নতুন চরিত্রে নিজেকে তুলে ধরে।


