Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্যাট কামিন্সের যোগদান নিয়ে ধোঁয়াশা থাকলেও কিছুটা স্বস্তিতে SRH শিবির (Pat Cummins)।
কবে যোগ দেবেন কামিন্স SRH শিবিরে? (Pat Cummins)
আইপিএল শুরুর আগেই সব দল ছোট সমস্যায় জর্জরিত। একাধিক প্লেয়ার মরশুম থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে। আবার অনেক প্লেয়ারকে তাঁদের দল প্রথম পর্বের অনেকগুলি ম্যাচেই পাবে না। এই নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিল অনেক দল। সেই তালিকায় অন্যতম বড় তারকা অজি পেসার প্যাট কামিন্স। যিনি আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পাবে ঈশান কিষাণদের দল। প্রাথমিক পর্বে খেলা নিয়ে এখনও সংশয় থাকলেও আইপিএল শুরুর আগেই তিনি যোগ দেবেন শিবিরে (Pat Cummins)।
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ২৪ মার্চ ভারতে আসার কথা কামিন্সের। এই সময় থেকেই আসন্ন আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দেবে সানরাইজার্স হায়দরাবাদ। ২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তাঁরা। তার আগে দলে যোগ দিলেও প্রাথমিক পর্বে খেলবেন না বলেই জানা যাচ্ছে। পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন এই অজি তারকা।

আরও পড়ুন: Returning Officer: ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, ৭৩ জন রিটার্নিং অফিসার বদল
SRH শিবিরে যোগ দিলেও রিহ্যাব চালিয়ে যাবেন কামিন্স। হায়দরাবাদ টিমের মেডিক্যাল স্টাফদের সাহায্য নিয়ে পুরোপুরি ফিট হওয়াই তাঁর এই মুহূর্তে পাখির চোখ। সানরাইজার্স হায়দরাবাদও এই অজি তারকাকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না। তিনি যে দলের বোলিংয়ের মূল ভরসা আর তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। ২৫ তারিখ ক্যাপ্টেন্স মিটেও যোগ দেবেন ঈশান। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএল-এ খেলার ছাড়পত্র পেয়েছেন ঈশান মালিঙ্গা। কামিন্সের অভাব তিনি ঢাকতে পারেন কিনা সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে দল এবং সমর্থকরা (Pat Cummins)।


