Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাজপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিকের উপর নৃশংস হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Subhendu Adhikari)। আক্রান্ত আধিকারিকের নাম প্রদীপ কুমার। তিনি অভিযোগ করেছেন, নিজের আবাসনে ঢোকার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি অটো। ওই অটোচালকের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে ঘটনাটি মিটে যায় বলে মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই অটোচালক দলবল নিয়ে ফের তাঁর ফ্ল্যাটে চড়াও হয় বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হামলার দৃশ্য (Subhendu Adhikari)
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় পঞ্চাশ জন দুষ্কৃতী দলবদ্ধভাবে আবাসনে ঢুকে পড়ছে। ভেঙে দেওয়া হয় কোলাপসিবল গেট, তারপর ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয় প্রদীপবাবুকে। তাঁর মাথা ফেটে যায়, স্ত্রীকেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত আধিকারিক জানিয়েছেন, “আমি আমার কর্তব্য করছি, কিন্তু এই রাজ্যে এখন আর সরকারি আধিকারিকরাও নিরাপদ নন।”
গাজী গ্রেফতার, তবু প্রমাণের অভাবে জামিন (Subhendu Adhikari)
ঘটনার পর পুলিশ মূল অভিযুক্ত আজিজুল গাজীকে শুক্রবার গ্রেফতার করে। পরে রবিবার আরও তিনজনকে আটক করা হয়। কিন্তু আদালতে প্রমাণের অভাবে চারজনকেই জামিন দিয়ে দেওয়া হয়েছে বারুইপুর আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, আরও কিছু সিসিটিভি ও সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর পাশে আক্রান্ত আধিকারিক (Subhendu Adhikari)
রবিবার আক্রান্ত আধিকারিকের সঙ্গে দেখা করতে তাঁর রাজপুরের ফ্ল্যাটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু আধিকারিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “রাত ন’টায় ফোন করা হয়েছিল পুলিশকে। তারা বলছে, বিসর্জনের কাজে ব্যস্ত। এক আধিকারিকের প্রাণসঙ্কটের সময়ে এমন উদাসীনতা অগ্রহণযোগ্য।”

রাজনীতির ময়দানে তোলপাড় (Subhendu Adhikari)
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় প্রভাবশালী কয়েকজনের মদতেই দুষ্কৃতীরা এতটা সাহস দেখিয়েছে।

তদন্তে পুলিশের দাবি
পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও স্থানীয়দের মতে, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এমন ঘটনা ঘটত না।



