Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আইসিডিএস সুপারভাইজার নিয়োগের রাজ্যের আবেদনে কোন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, ফের বাধা এল সুপ্রিম কোর্টে। রাজ্যের আবেদনে কোন স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত (Supreme Court)। তবে মামলায় নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহ পরে হবে পরবর্তী শুনানি।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য (Supreme Court)
আইসিডিএসে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল রাজ্য সরকার।
মামলাকারীদের দাবি (Supreme Court)
মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চে শুনানির সময় আইসিডিএস কর্মীদের কর্মীদের পক্ষের বর্ষীয়ান আইনজীবী এম পি সিং ও আইনজীবী আশীষ কুমার চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, কেন ২৫-৭৫ অনুপাতে সুপারভাইজার নিয়োগ করা যাবে না। উত্তরে তিনি জানান, আইসিডিএসে শেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। ২০১৯ সালে ৩৪৫৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রের ২০১৫ সালের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল, মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে পূরণ করতে হবে।
আরও পড়ুন : SSC Case :পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী ‘দাগি’রা, আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
কেন্দ্রীয় নিয়ম মেনে নিয়োগের নির্দেশ
কিন্তু রাজ্য সরকার মাত্র ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রেখে বাকি ৩০৩৬ পদে সরাসরি নিয়োগ শুরু করে। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কয়েক জন অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টে যান। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন : Weather Update: স্কোয়াল ফ্রন্ট! গগনে গরজে মেঘ, ঘন বরষা?
কেন্দ্রীয় নিয়ম মেনে নিয়োগের নির্দেশ মানেনি রাজ্য
তবে রাজ্য সেই রায় মানেনি বলে অভিযোগ। এরপর ফের মামলা হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার সেই নির্দেশ চ্যালেঞ্জ করলেও মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর কোন অন্তর্বর্তীকালের স্থগিতাদের দিল না।


