Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর প্রদেশের বৃন্দাবনে ৩২ বছর বয়সী এক যুবক নিজেই নিজের পেট কেটে (Surgery On Himself) অস্ত্রোপচার করলেন। জানা যাচ্ছে ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখেই এই কাণ্ড ঘটান তিনি৷ যুবকের নাম রাজা বাবু৷ তিনি বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা৷ বুধবার সকালে বাড়িতে নিজের অস্ত্রোপচার শুরু করেন তিনি। নিজেই অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন নেন। জানা যাচ্ছে তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
বাজার থেকে অস্ত্রোপচারের উপকরণ (Surgery On Himself)
ইউটিউবে ভিডিও দেখে মথুরার বাজার থেকে অস্ত্রোপচার (Surgery On Himself) করার ছুরি, কাঁচি, সুচ সহ উপকরণ ও অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন কেনেন। কেনেন তিনি৷ এর পর পেটে এই অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিজের পেট কেটে অস্ত্রোপচার করেন৷ নিজের বাড়ির একটি ঘরেই এই ঘটনা ঘটান রাজা বাবু৷ অস্ত্রোপচার শেষে ১১টি সেলাই দিয়ে কাটা পেট জোড়াও লাগান তিনি৷
ইঞ্জেকশনের ডোজ কমে যেতেই ব্যথা (Surgery On Himself)
পরিবার সূত্রে খবর, বুধবার সকালে যুবক তাঁর ঘরে অস্ত্রোপচার (Surgery On Himself) শুরু করলে ঘটে যায় দুর্ঘটনা। কিছুক্ষণ পর অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশনের ডোজ কমে যেতেই পেটে ব্যথা কমা তো দূর উল্টে আরও বেড়ে যায় এবং তিনি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে রাজা বাবুর ভাগ্নে রাহুল জানিয়েছেন, “ইউটিউব ভিডিও দেখার পর নিজের শরীরের অস্ত্রোপচার করে মামা। তারপরই এমন কাণ্ড।”
আরও পড়ুন: WhatsApp Banned: ভারতে বন্ধ হল ৯৯ লক্ষ হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট, কিন্তু কেন?
ডাক্তার দেখিয়েও লাভ হয়নি
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল ওই ব্যক্তির৷ ডাক্তার দেখিয়েও লাভ হয়নি৷ যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই নিজের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় ওই যুবক৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহু বছর ধরেই অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণায় ভুগছেন রাজাবাবু৷ ১৪ বছর বয়সে পেটে অস্ত্রোপচারও হয় তাঁর৷ অ্যানাস্থেশিয়ার প্রভাব কাটার পরেই অস্ত্রোপচারের জায়াগায় ব্যথা অনুভব করেন তিনি। ব্যথায় ছটফট করতে থাকেন। এরপর বাড়ির লোকজনের চোখে পড়ে ঘটনাটি।এই ঘটনার পর রাজা বাবুকে তাঁর ভাগ্নে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
দীর্ঘদিন ব্যথার উপশম পেতে
তিনি কেন এই বুদ্ধিহীনের মত কাজ করলেন সে বিষয়ে তিনি কিছু জানান নি। তবে দীর্ঘদিন ব্যথার কোনো উপশম না হওয়ায় তিনি নিজেই নিজের অপারেশন করার সিদ্ধান্ত নেন বলে জানা যাচ্ছে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই বলে জানাচ্ছেন হাসপাতাল থেকে।


