Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত দাপুটে জয় পেলেও বিশ্বকাপের আগে চিন্তা বাড়াবে ফিল্ডিং (Suryakumar Yadav)।
সহজ ক্যাচ মিস ভারতের (Suryakumar Yadav)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল ভারত। ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই দাপট দেখিয়েছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ফিল্ডিং। দুটি সহজ ক্যাচ পড়েছে এই দিনের ম্যাচে। নাগপুরে ৪৮ রানে নিউ জিল্যান্ডকে হারানোর পরও সমালোচনায় ভারতের ফিল্ডিং। তবে সেই নিয়ে মাথা ঘামাতে নারাজ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং ফিল্ডারদের দুর্বলতা ঢাকতেই শোনা গেল সূর্যকে (Suryakumar Yadav)।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘শিশির পড়েছিল প্রচুর। আলো নিয়েও সমস্যা ছিল। আমি আমাদের ফিল্ডারদের দোষ দেখতে পাচ্ছি না। যদিও তারপর সূর্য হেসে বলেন ‘আমার ফিল্ডারদের দোষ তো আমি ঢাকবো।’
ফিল্ডিংয়ের পাশাপাশি চিন্তায় রাখবে সূর্যের ফর্ম। ৩২ রান করলেও আগের ছন্দ যেন এখনও অধরাই রয়েছে। বেশ কিছু বল ঠিক মতো ব্যাটে লাগছিলো না। সেই নিয়েও ভাবিত না সূর্য। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, নেটে ভাল ব্যাট করছি। আত্মবিশ্বাস একই রকম আছে। কয়েকটা ভাল শটও খেলেছি। আশা করছি ধীরে ধীরে ফর্ম আরও ভাল হবে।’

তবে ফিল্ডিংয়ের বিষয়ে অন্য মত রিঙ্কুর। ব্যাট হাতে দাপুটে ইনিংস খেললেও ক্যাচ মিস হয় রিঙ্কুর। অন্যতম সেফ হ্যান্ড ধরা হয় রিঙ্কুকে কিন্তু তাঁর হাত থেকে ক্যাচ মিস যেন অবিশ্বাস্য। এই নিয়ে রিঙ্কু আফসোস প্রকাশ করে বলেন, ‘শিশিরের জন্য কোনও সমস্যা হয়নি। আলোর জন্যও সে রকম সমস্যা হচ্ছিল না। তার পরেও ক্যাচটা ধরতে পারলাম না। খুব খারাপ লাগছে। আফসোস হচ্ছে।’
আরও পড়ুন: Lalkella: ২০০০ সালের লালকেল্লায় সন্ত্রাসবাদী হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশফাকের কিউরেটিভ পিটিশন গৃহীত
ওপেনার অভিষেক শর্মার প্রশংসায় সূর্য। এই ফর্ম তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে পারবেন বলেই আশা করছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ম্যাচ শেষে সূর্য বলেন, ‘প্রতিটা ম্যাচের আগে দু’তিন দিন সময় পাই। নেটে অনুশীলনের সময়ই ঠিক করে নিই, কীভাবে সেই ম্যাচে ব্যাট করব। কারণ, আমি জানি প্রতিটা বিপক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পনা করছে। তাই আমাকেও তৈরি থাকতে হয়।’ এই দিন এই তরুণ ওপেনার তাঁর গুরু যুবরাজের ছয় মারার রেকর্ডও ভেঙেছেন। জয় দিয়ে শুরু করে সিরিজ জেতার লক্ষ্য এখন গম্ভীর বাহিনীর (Suryakumar Yadav)।


