Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের দলকে নেতৃত্ব দেবেন সূর্য, কিন্তু কী হলো হার্দিকের (Suryakumar Yadav)?
দিল্লির বিরুদ্ধে অধিনায়ক সূর্য (Suryakumar Yadav)
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। তাঁর অধিনায়কত্বে ভারত এশিয়া কাপ এবন্দ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সেই বিশ্বকাপ জেতা দলের সতীর্থ হার্দিক। দুজনেই আবার আইপিএল-এ খেলেন মুম্বইয়ের হয়ে কিন্তু এখানে সমীকরণ আলাদা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু আজ দিল্লির বিরুদ্ধে মাঠে নামেননি হার্দিক তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্য (Suryakumar Yadav)।
টস করতে নেমে সূর্য জানান হার্দিক পুরোদস্তুর সুস্থ নন, তাই এই ম্যাচে তিনি খেলছেন না। এছাড়াও দলে আরও তিনটে পরিবর্তন করা হয়েছে। হার্দিকের জায়গায় খেলছেন দীপক চাহার, ট্রেন্ট বোল্টের পরিবর্তে করবিন বশ, আল্লাহ গজনফরের বদলে নিউ জিল্যান্ড তারকা মিচেল স্যান্টনার দলে রয়েছেন। মুম্বই এবং দিল্লি, দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতে আইপিএল অভিযান শুরু করেছে। মুম্বই জিতেছে কলকাতার বিরুদ্ধে আর দিল্লি জিতেছে লখনউয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: Ruturaj Gaikwad: দুই ম্যাচ হেরে অন্যের উপর দায় ঠেললেন চেন্নাই অধিনায়ক
টসের সময় সূর্য বলেন, ‘হার্দিক পান্ডিয়া ভাল নেই। অসুস্থ তাই আজকের ম্যাচে ও খেলতে পারেনি। তাই আজ আমি ওর জায়গায় অধিনায়কের দায়িত্ব নিচ্ছি।’ তিনি আরও যোগ করেন, ‘১৩-১৪ বছর পর যদি প্রথম ম্যাচ জেতা যায়, তাহলে দল ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খেলতে নামে। এখানে আমাদের দায়িত্ব নিয়ে ভাল খেলতে হবে।’ এই মাঠের পিচ ভাল। দিল্লি টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় (Suryakumar Yadav)।


