Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শুরুতেই রিয়্যাল সমর্থকদের জন্য খারাপ খবর। কয়েকটা ম্যাচ এমবাপেকে মাঠের বাইরে রেখে নামতে হবে রিয়ালকে (Kylian Mbappe)।
কিছু ম্যাচে এমবাপেকে থাকতে মাঠের বাইরে (Kylian Mbappe)
নতুন বছরের শুরুটা মোটেও ভাল হলো না কিলিয়ান এমবাপের। নতুন বছরের শুরুতেই রিয়াল সমর্থকদের জন্য খারাপ সংবাদ। কয়েকটা ম্যাচ এমবাপেকে মাঠের বাইরে রেখে খেলতে হবে এমবাপেকে। বছরের শুরুতেই চোটের চোখ রাঙানিতে পড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে। বাঁ পায়ের চোটের জন্য স্পেনের সুপার কাপের সেমিফাইনালে হয়তো নামতে পারবেন না এমবাপে (Kylian Mbappe)।
বছরের শেষ দিন অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। ক্লাবের পক্ষ থেকে পরবর্তীকালে জানানো হয়, বাঁ হাঁটুতে চোট রয়েছে তারকা ফুটবলারের। তবে এর মধ্যে রয়েছে আরেকটি খবর। অস্বস্তি নিয়েই নাকি হেলেছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তাঁর বাঁ হাঁটুতে চোট রয়েছে। তবে চোটের কারণে কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন: Crans Montana Tragedy: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ বিস্ফোরণ, নিউ ইয়ার সেলিব্রেশনের মাঝে আগুন
৪ জানুয়ারি রিয়াল বেতিস ম্যাচ দিয়ে বছর শুরু করতে চলেছে রিয়াল মাদ্রিদ। এরপরেই সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধেও হয়তো অনিশ্চিত এমবাপে। ১৮টি গোল করে ভাল ছন্দে রয়েছেন এমবাপে। অ্যাসিস্টও করেছেন অনেকগুলি। সেই এমবাপে চোটের জন্য বছরের গোড়ার দিকের কয়েকটি ম্যাচে নামতে পারবেন না। বছরের শুরুতেই খারাপ সংবাদ পেল রিয়াল ও তার সমর্থকরা।
এমবাপে ঠিক কীভাবে চোট পেলেন, তা জানানো হয়নি রিয়াল দলের পক্ষ থেকে। একের পর এক ম্যাচ খেলার ফলে তিনি হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। হাঁটুতে বেশি চাপ এবং পর্যাপ্ত বিশ্রাম না হওয়াতেই চোট বলে মনে করা হচ্ছে (Kylian Mbappe)।


